ভোট যতই এগিয়ে আসছে নেতা নেত্রীদের মুখের বুলি ততই ফুটছে। আর সেই বুলি ফোটাতে গিয়ে কেউ কেউ এমন মন্তব্য করে বসছেন যে সেগুলোকে পাতে তোলার যোগ্য না। এরকমই মন্তব্য করে বসলেন কলকাতার মেয়র তথা তৃণমূলের নেতা ফিরহাদ হাকিম।
এরাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মহিলা। আর সেই দলের নেতারা মহিলাদের নিয়ে কি করে এরকম মন্তব্য করেন সেটাই এখন চিন্তার বিষয়। এরাজ্যের ৪২ টি আসনের মধ্যে ৪২ টি প্রার্থী ঘোষণা করে দিয়েছেন তৃণমূল নেত্রী। দক্ষিণ কলকাতার লোকসভা আসনে এবার তৃণমূলের প্রতীকে লড়ছেন পুরসভার চেয়ারপার্সন মালা রায়।
আর মালা রায়ের বিরুদ্ধে সিপিএম প্রার্থী ঘোষণা করছেন অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায়কে। রবিবার কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সিপিএম প্রার্থীর বিরোধিতা করতে গিয়ে কদর্য ভাষা ব্যাবহার করে বলেন, ‘কে যেন সিপিএমের থেকে দাঁড়িয়েছে? কে তুমি নন্দিনী আগে তো দেখিনি। তাকে তো দেখা যায় না। ভোট এলে দেখা মেলে”।
শুধু সিপিএম প্রার্থীই না, বিজেপির প্রার্থীর বিরুদ্ধে আরও বাজে মন্তব্য করেন মেয়র ফিরহাদ হাকিম। যদিও এখনো বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়নি। আর এটা শোনা যাচ্ছে যে, ওই লোকসভা কেন্দ্রে বিজেপি কোন হেভিওয়েট নেত্রীকে দাঁড় করাতে পারে।
আর সেই সম্ভাব্য নেত্রীকে উদ্দেশ্য করে মেয়র ফিরহাদ হাকিম ওনাকে ‘মাল” বলে সম্বোধন করেন। মেয়র বলেন, ‘এর পর কোনও ফরেন মাল আসবে। আনবে, এই কেন্দ্রে। বিজেপি হয়তো আনবে”। কোন মহিলাকে ‘মাল” বলা গোটা মহিলা জাতির অপমান। সে বিরোধী দলের প্রার্থী হোক আর এমনি পাবলিকই হোক।
যেহেতু এরাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। আর মেয়র ফিরহাদ হাকিম ওই দলেরই নেতা, মেয়র এবং মন্ত্রী। তাই ওনার কাছ থেকে মহিলাদের প্রতি এরকম একটা কথা মানায় না।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2UG7bi2
Bengali News