-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ব্রেকিং খবর: ৯ তারিখে CBI এর সামনে হাজির হতে হবে রাজীব কুমারকে! করা হবে এই সমস্থ প্রশ্ন!-Bengali news

- February 07, 2019

চিটফান্ড কান্ডে কোমর বেঁধে নেমে পড়েছে CBI, রাজীব কুমারকে শিলং এ উপস্থতি হওয়ার তারিখ পাঠিয়ে দিয়েছে CBI এই আধিকারিকরা। রবিবার দিন CBI এর একটা টীম রাজীব কুমারের বাড়ির সামনে উপস্থিত হলে কলকাতা পুলিশ তাদেরকে আটক করে। পরে কেন্দ্র থেকে CRPF নামিয়ে CBI আধিকারিকদের মমতা ব্যানার্জীর কবজা থেকে মুক্ত করে মোদী সরকার। ইতিহাসে এই প্রথমবার CBI কে রক্ষা করার জন্য কেন্দ্রীয় বাহিনী নামতে হয়।

তবে এই ঘটনার পর মামলা আদালতে চলে যায়, আদালত জানিয়ে দেয় যে CBI রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতেই পারে। গ্রেপ্তার ছাড়া সমস্থকিছুই করতে পারে CBI, আদালতের এই রায় সামনে আসার পর CBI সক্রিয় হয়ে কাজ শুরু করে দিয়েছে। CBI রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার জন্য ৯ জনের একটা টিম তৈরি করে ফেলেছে এবং একইসাথে ১০০ টি বিশেষ প্রশ্ন তৈরি করে ফেলেছে এমন খবর আগেই এসেছিল।

তবে এখন আরো একটা বড় খবর সামনে আসছে যা মমতা ব্যানার্জীর প্রশাসনের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। খবর অনুযায়ী ৯ ফেব্রুয়ারি রাজীব কুমারকে CBI এর সামনে পেশ হতে হবে। CBI ৯ তারিখে রাজীব কুমারকে ডেকে পাঠিয়েছে এবং এবার CBI নিজের ইচ্ছামত জিজ্ঞাসাবাদের কাজ শুরু করবে।

CBI তাদের একশন শুরু করে দিয়েছে এবং এবার রাজীব কুমারকে ডেকে সমস্থ হিসেব নিকেশ নেওয়া হবে। গ্রেপ্তার ছাড়া সমস্থ রকমভাবে জেরা করতে পারবে CBI এর আধিকারিকরা। চিটফান্ডের বিষয়ক সাথে সাথে, কলকাতায় কেন CBI আধিকারিকদের হেনস্তা করা হয়েছিল সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে অনেকে মত প্রকাশ করেছে। বিজেপি সমর্থকরা বলেছে যে এবার CBI ৯ তারিখ থেকে রাজীব কুমারের অথিতি আপ্যায়ন করবে, এবার সংবিধানের জয় হল। আর সংবিধানের জয় এর অর্থ মমতার হার।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GeMMNk
Bengali News
 

Start typing and press Enter to search