-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মাত্র ২০ দিনেই বিশ্ব রেকর্ড করল কুম্ভ, হজের থেকে ৫৬ গুন বেশি মানুষ একত্রিত হল এই মহাউৎসবে

- February 06, 2019

এটা শুধু ভারতেই না, গোটা ব্রহ্মাণ্ডে সবথেকে বড় ধার্মিক উৎসব। আর এইবার এমন কিছু হল যে, নতুন রেকর্ড সৃষ্টি করল কুম্ভ মেলা। এইবার ১৪ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন কুম্ভ মেলার শুভারম্ভ হয়। আর বিগত ২০ দিন, ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত ১২ কোটি ৫০ লক্ষ পুন্যার্থী পবিত্র স্নান করেছেন।

প্রথম দিনেই আড়াই কোটির ও বেশি মানুষ পবিত্র স্নান করেছিলেন। মৌনি অমাবস্যার দিনে তো প্রথম দিনের রেকর্ড ভেঙে তিন কোটির ও বেশি মানুষ পবিত্র স্নান করেছিলেন। ২০ দিনে ১২ কোটি ৫০ লক্ষ মানুষ কুম্ভ নগরীতে গিয়ে স্নান করেছেন। উত্তরপ্রদেশের যোগী সরকার এই পবিত্র স্নানের পুরো তথ্য সংগ্রহ করছে।

এইবার কুম্ভতে বেশি মানুষ আসার প্রধান কারণই হল এইবার সবথেকে বেশি আয়োজন করা হয়েছিল। সৌন্দর্য এবং সবরকম সুবিধাতে ভরপুর ছিল এবারের কুম্ভ মেলা। যোগী সরকার এবারের কুম্ভের জন্য বিশাল আয়োজন করেছিল। পরিষ্কার বিশুদ্ধ জল। খাওয়া দাওয়ার সুবিধা। আর যানবাহনের সুবিধার সাথে সাথে ভারতীয় রেল ও বড় সুবিধা প্রদান করেছে। আর এরজন্যই প্রয়াগরাজে বিগত ২০ দিনে ১২.৫ কোটি মানুষ পবিত্র স্নান করেছেন।

এখনো অনেকদিন চলবে এই কুম্ভ মেলা। আর পবিত্র স্নানের সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে যাবে বলে অনুমান। কুম্ভের আয়জনে যোগী সরকার ৪ হাজার কোটি টাকার উপরে খরচ করেছে। আর এই কুম্ভ থেকেই এক লক্ষ কোটি টাকা রাজস্ব হিসেবে পেতে চলেছে যোগী সরকার। শুধু রাজস্বই না, এই কুম্ভের জন্য লক্ষ লক্ষ মানুষ রোজগারের রাস্তা ও পেয়েছে।

আপানদের জানিয়ে রাখি, মাত্র ২০ দিনেই কুম্ভ মেলায় ১ বছরের হজের থেকে ৫৬ গুন বেশি মানুষ এসেছে। প্রতি বছর সৌদি সরকার ও হজে যাওয়া মানুষদের তথ্য সার্বজনীন করে। গত বছরের হজে গোটা বিশ্ব থেকে ২৩ লক্ষের ও বেশি মানুষ গেছিলেন।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2RIFLWy
Bengali News
 

Start typing and press Enter to search