দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার চকোরা গ্রামে সেনা আর জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ আর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস এর জওয়ানেরা সি আর পি এফ এর সাথে ওই গ্রামে তল্লাশি অভিযানে গেলে জঙ্গিদের সাথে সেনার সংঘর্ষ শুরু হয়ে যায়। সেনার তল্লাশি অভিযান চালানোর সময় ঘরের মধ্যে লুকিয়ে থাকা এক জঙ্গি হঠাৎ করে সেনার উপরে গুলি চালায়।
জঙ্গির গুলির জবাবে, সেনা ও গুলি চালানো শুরু করে দেয়। সেনার পালটা হামলায় লস্কর এ তৈবা এর কম্যান্ডার ইরফান আহমেদ শেখ কে খতম হয়। ইরফান আহমেদ শেখ চকোরা গ্রামেরই বাসিন্দা ছিল। আর সে বছর দুয়েক ধরে লস্কর এ তৈবা এর সক্রিয় সদস্য হিসেবে কাজ করত।

এখনো সেনার তল্লাশি অভিযান চালু আছে। আরেকদিকে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁ জেলার লারু এলাকায় সি আর পি এফ এর ছাউনিতে বুধবার জঙ্গিরা গ্রেনেড হামলা চালায়। ওই হামলায় সি আর পি এফ এর এক জওয়ান আহত হন।

পুলিশ আধিকারিকের সুত্রে জানা যায় যে, কিছু সন্ত্রাসবাদী লারু এলাকায় ১৮ ব্যাটেলিয়ান সি আর পি এফ শিবিরে গ্রেনেড হামলা করে। যার ফলে সি আর পি এফ এর এক জওয়ান গ্রেনেডের আঘাতে আহত হয়ে জান। আহত সি আর পি এফ এর জওয়ানকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপালাতে ভর্তি করানো হয়।
এবছরের প্রথম থেকেই জঙ্গিদের সাফাই অভিযান জোর কদমে চালিয়েছে সেনা। এই বছরে এখনো পর্যন্ত এক ডজনের উপরে জঙ্গিদের খতম করেছে সেনার জওয়ানেরা। গত শুক্রবার পুলওয়ামা জেলায় দুই জঙ্গিকে খতম করেছিল সেনা। তাঁদের শাহীদ আহমেদ বাবা আর অনিয়ন আহমেদ জিঙ্গর এর রুপে সনাক্ত করেছিল সেনা। দুই জঙ্গিই জৈশ এ মোহম্মদ এর সাথে যুক্ত ছিল।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2HXhoot
Bengali News