-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

রাহুলের সভায় ভিড় জমানোর জন্য কংগ্রেস কর্মীরা এমন কাজ করল, যার ফলে ছিঃ ছিঃ রব পরে গেলো সারা দেশে

- February 10, 2019

ভারতের জনতার মধ্যে একদিকে মোদী সরকারের জনপ্রিয়তা বেড়েই চলেছে, তো আরেকদিকে বিরোধী গোষ্ঠীর জনপ্রিয়তা কমে যাচ্ছে দিন দিন। আরে সেটার প্রমাণ কংগ্রেসের র‍্যালিতেই দেখা গেলো। একদিকে প্রধানমন্ত্রীর র‍্যালিতে তিল ধরানোর যায়গা পাওয়া যাচ্ছে না। তো আরেকদিকে কংগ্রেসের র‍্যালিতে মানুষকে নিয়ে আসার জন্য জলের মত মদ বিলি হচ্ছে।

মধ্যপ্রদেশের ভোপালে জম্বুরি ময়দানে রাহুল গান্ধীর র‍্যালিকে ঐতিহাসিক বানানোর জন্য সর্বসমক্ষে কংগ্রেসের নেতারা মদ বিলি করছেন। ভোপালের জম্বুরি ময়দানে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী কিষাণ আভার যাত্রা র‍্যালি করেছিলেন। আর সেই র‍্যালিতে লোক ডাকার জন্য কংগ্রেসের নেতা কর্মীরা মদ আর বিয়ার বিলি করেছে।

রাহুল গান্ধীর ওই র‍্যালিতে ভিড় জড় করার কাজ এলাকার নেতা আর কর্মীদের ঘাড়ে পরেছিল। গোটা রাজ্য থেকে মানুষকে ওই র‍্যালিতে আনার জন্য গাদা গাদা বাস ভাড়া করা হয়েছিল। আর এলাকার নেতারা ওই বাস ভর্তি করানোর জন্য গাদা গাদা মদ বিলি করেছে বলে অভিযোগ।

পাওয়া তথ্য অনুযায়ী, প্রত্যেক ব্যাক্তি বাস থেকে নেমে তাঁবুর দিকে এগিয়ে যেতেন। সেই তাঁবুতে বসা এক ব্যাক্তিকে একটি স্লিপ দেখাতে হত। আর সেই স্লিপে সংখ্যা অনুযায়ী মদের পেটি হাতে ধরিয়ে দেওয়া হত। ওই তাঁবু সভার থেকে একটু দূরে টাঙানো হয়েছিল। সেখানে সর্বসমক্ষে বিয়ার আর মদ বিলি করা হচ্ছিল।

ছবিতে ওই তাঁবুর পাশে একটি গাড়ি দাঁড়ানো আছে। যার নম্বর MP 22 CA 2858। শোনা যাচ্ছে মধ্যপ্রদেশ্র সীবনী জেলার সবথেকে বড় মদ ব্যাবসায়ী এই গাড়ির মালিক। আর ওই জেলাতেই কংগ্রেসের মহামন্ত্রী সঞ্জয় ভারদওয়াজ থাকেন। পুলিশ জানায়, মদ বিলি করার খবর পাওয়ার পর তাঁরা সেখান থেকে সেই তাঁবু সরিয়ে দেয়। রাহুল গান্ধীর সভায় মদ বিলি করে ভিড় জমানোর ঘটনা নিয়ে বিজেপি জানায়, কংগ্রেসের কথা এখন কেই শুনতে চায় না।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2tcKnKK
Bengali News
 

Start typing and press Enter to search