-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পাকিস্থানে মুসলিম সেজে গুপ্তচর হিসেবে থাকা অজিত ডোভালকে এক মৌলানা ধরে ফেলেছিলেন ! তারপর তিনি …

- February 11, 2019

শুধু বর্তমান সময়ে নয় বরং বহু কাল থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ শাসকেরা করে থাকে সেটা হলো নিজের দেশ বা রাজ্যকে বাঁচানোর জন্য গুপ্তচরের সাহায্য নেওয়া। এমন বহু গুপ্তচরদের কাহিনী ভারতের প্রাচীন গ্রন্থগুলিতে লেখা রয়েছে যারা রাজ্য বা দেশ বাঁচানোর জন্য সেই সময়কালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই ধরণের গুপ্তচর আজও রয়েছে কিন্তু এখন পরিস্থিতি দেখার দৃষ্টিভঙ্গিমা পরিবর্তিত হয়েছে। আজ পাঠকদেরকে ভারতের সুপার গোয়েন্দা এজেন্ট অজিত ডোভালের একটা ঘটনা জানাবো। প্রথমত জানিয়ে দি অনেক ভারতীয় অজিত ডোভালের নাম না জানলেও পাকিস্থানের কট্টরপন্থীদের রাতের ঘুম কাড়ার জন্য এই নাম যথেষ্ট।

অজিত ডোভাল প্রথম এমন গোয়েন্দা যিনি পাকিস্থানে গুপ্তচর হিসেবে ৭ বছর কাটিয়েছিলেন।অজিত ডোভাল পাকিস্থানে হিন্দু হিসেবে নয় বরং মুসলিম সেজে ৭ বছর কাটিয়েছিলেন এবং বিভিন্ন তথ্য ভারতকে হস্তান্তরিত করতেন। বর্তমানে অজিত ডোভাল ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা উপদেষ্টা হিসেবে রয়েছেন। আজিয় ডোভাল প্রধানমন্ত্রী মোদীর সবথেকে ঘনিষ্ট একজন পরামর্শদাতা। এক কার্যক্রমে অজিত ডোভালকে এক যুবক প্রশ্ন করেছিল যে পাকিস্থানের থাকাকালীন আপনাকে কোনো ধৰ্মসংকটের মধ্যে পড়তে হয়নি? অথবা আপনি কোনোদিন পাকিস্থানে ধরা পড়ে যাননি?প্রশ্নের উত্তরে অজিত ডোভাল যা বলেছিলেন তা জানলে আপনারাও অবাক হবেন। অজিত ডোভাল বলেছিলেন, “আমি একবার যখন পাকিস্থানের লাহোরের এক মসজিদ থেকে বেরোচ্ছিলাম তখন সাদা দাঁড়িওয়ালা ব্যাক্তি এক আমাকে দেখে নিজের দিকে ডাকেন।

ওই ব্যক্তি বলেন তুমি একজন হিন্দু, প্রথমে আমি উনার কোথায় হতবাক হয়ে উঠি। তৎপর নিজেকে সামলে উঠতে ওই ব্যক্তি বলেন তোমার কানে ছিদ্র রয়েছে সেটা দেখেই আমি বুঝতে পেরেছি যে তুমি হিন্দু।”ওই ব্যক্তি আজিতজিকে পরামর্শ দেন কানের ছিদ্রে প্লাস্টিক সার্জারি করিয়ে নেয়ার জন্য। এরপর ওই ব্যাক্তি অজিত ডোভালকে এক কামরায় নিয়ে যান এবং বলেন আমিও হিন্দু , আমার সমস্থ পরিবারকে পাকিস্থানের কট্টরপন্থীরা মেরে ফেলেছে।ওই ব্যক্তি বলেন, আমি এখন কোনোভাবে বেঁচে বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমাকে এখানে সবাই মুসলিম ফকির ভাবে। ব্যাক্তিটি অজিত ডোভালকে ভগবান শিব ও মা দুর্গার মূর্তি দেখান যেগুলোকে উনি লুকিয়ে পূজা করতেন।

৭ বছর পাকিস্থানে মুসলিম সেজে থাকার সময় কেউ উনাকে চিনতে পারেননি শুধুমাত্র এক হিন্দু ছাড়া একথা এইভাবেই স্বীকার করেছিলেন অজিত ডোভাল।প্রিয় পাঠকদের কাছে প্রশ্নঃ উপরের তথ্য সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া জানান



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2TDYNza
Bengali News
 

Start typing and press Enter to search