জম্মু কাশ্মীরে প্রচণ্ড তুষার পাতের পরে সেনার মদতে এক গর্ভবতী মহিলা জমজ বাচ্চার জন্ম দিলেন। সেনা সঠিক সময়ে ওই মহিলার সাহায্যের জন্য তাঁদের হাত বাড়িয়ে দিয়ে জম্মু কাশ্মীরের বান্দিপুর হাসপাতালে ভর্তি করায়। আধিকারিকরা জানান যে, গত ৮ই ফেব্রুয়ারি বান্দিপুরে স্থলসেনার শিবিরে কম্পানির কম্যান্ডারকে এক গ্রামবাসী ফোন করে ওনার গর্ভবতী স্ত্রী গুলশানা বেগমকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য সাহাজ্য চায়।

আধিকারিক জানান, প্রচণ্ড বরফ পরার কারণে আবহাওয়া খুব খারাপ ছিল। তাপমান শুন্যের থেকে সাত ডিগ্রি নীচে ছিল। আর অত্যাধিক বরফ পরার কারণে সড়ক পুরোপুরি বরফে ঢাকা ছিল। এর ফলে গাড়ি যাওয়া আসা একদম অসম্ভব ছিল। কিন্ত ওই গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া খুবই জরুরি ছিল।

সেইজন্য বান্দিপুর এর রাষ্ট্রীয় রাইফেলস এর জওয়ানেরা প্রচণ্ড তুষারপাত আর চরম খারাপ পরিস্থিতি থাকার পরেও নিমিষের মধ্যে ওই মহিলার বাড়ি পৌঁছে যায়। আর ওই গর্ভবতী মহিলাকে স্ট্রেচারে করে আড়াই কিলোমিটার রাস্তা পার করে।
তারপর সেনার এক অ্যাম্বুলেন্স এর সাহাজ্যে ওই গর্ভবতী মহিলাকে হাসপাতালে পাঠানো হয়। প্রতিটা সেকেন্ডের গুরুত্ব দিয়ে অনেক পরিশ্রম করে এবং অনেক বাধা কে অতিক্রম করে মহিলাকে হাসপাতালে পৌঁছে দেয় ভারতীয় সেনার জওয়ানেরা। আর হাসপাতালে পৌঁছে সেখানে ডাক্তারের ও ব্যাবস্থা করে দেয় জওয়ানেরা।
মেডিক্যাল চেকআপের পর জানা যায় যে, ওই মহিলা জমজ বাচ্চার মা হতে চলেছে। আর তাঁর জন্য অপারেশন করার দরকার। এরপর ওনার অপারেশনের জন্য ওনাকে শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আধিকারিক দের অনুসারে ওই মহিলা ৮ ফেব্রুয়ারির রাতেই জমজ বাচ্চার জন্ম দেন।
আমাদের সেনার জওয়ানেরা শুধু জঙ্গি দমনেই পটু না। আমাদের সেনা জওয়ানেরা মানবিকতার দিক দিয়েও শ্রেষ্ঠ। আর এরজন্যই আমরা এত গর্ব করি আমাদের জওয়ানদের উপর। জওয়ানদের এই মানবিক দিক সবার সামনে তুলে ধরতে এই খবরটি প্রচুর পরিমাণে শেয়ার করুন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GkE1Bt
Bengali News