-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

খুন করা হলো মতুয়া তৃণমূল নেতাকে, পশ্চিমবঙ্গে ধান কেনাবেচার ফড়েদের মাতব্বরির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি।

- February 09, 2019

পশ্চিমবঙ্গের আরো একটা বড় খবর সামনে আসছে যা বাংলার মিডিয়া ঘুরিয়ে পেঁচিয়ে পশ্চিমবঙ্গবাসীর কাছে পেশ করার কাজ শুরু করে দিয়েছে। আসলে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জীর পার্টির এক বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে হত্যা করে দেওয়া হয়েছে। সত্যজিৎ বিস্বাস নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থেকে বিধায়ক ছিলেন। ইনি ওই এলাকার একজন সুনাম খ্যাত নেতা ছিলেন, একজন দায়িত্ববান ও যুবক নেতা হিসেবে পরিচিত ছিলেন এই সত্যজিৎ বিস্বাস। সম্প্রতি উনার বিয়েও সম্পন্ন হয়েছিল।

আজ সন্ধ্যে বেলায় গুলি করে এই নেতার হত্যা করে দেওয়া হয়েছে। আজ সন্ধ্যে বেলা খোলাখুলিভাবে গুলি চালিয়ে হত্যা করে দেওয়া হয়েছে সত্যজিৎ বিশ্বাসকে। উনি বগুলা ফুলবাড়ি এলাকার এক সরস্বতী পূজার উদ্বোধন করতে গেছিলেন। সেখানে অনুষ্ঠান চলাকালীন দুষ্কৃতীরা এসে উনাকে হত্যা করে দেয়।

বিগত দিনে উনি প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন বলে সূত্রের খবর। আর এই কারণেই আজ উনাকে খুন করে দেওয়া হয়েছে। সত্যজিৎ বিস্বাস মতুয়া সমাজ থেকে ছিলেন এবং দুর্নীতি বিরোধী নেতা ছিলেন।

মিডিয়া এই ঘটনা নিয়ে বিজেপি বিরোধী প্রচার শুরু করে দিয়েছে। এই হত্যার জন্য বিজেপিকে দোষারোপ করার কাজ শুরু হয়ে গেছে। কিন্তু কোনো মিডিয়া এটা জানাচ্ছে না যে, সত্যজিৎ বিস্বাস নিজে কিছুদিন আগে প্রশাসনের দুর্নিতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আর পশ্চিমবঙ্গের প্রশাসন তৃণমূল কংগ্রেসের রয়েছে। অর্থাৎ বিজেপির উপর হত্যার যে অভিযোগ লাগানো হচ্ছে তা তৃণমূল কংগ্রেসের উপর আরো বেশি জোর দিয়ে প্রযোজ্য। কিছুদিন আগেই সত্যজিৎ বিস্বাস ধান বিক্রি নিয়ে প্রশাসনের দুর্নীতির উপর আওয়াজ তুলেছিলেন এখন সেই আওয়াজকে দাবানোর চেষ্টা হয়েছে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠা স্বাভাবিক।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2SEZHhs
Bengali News
 

Start typing and press Enter to search