দেশের নির্ভরযোগ্য আর্থিক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ফের শনিবার আদালতে চাঞ্চল্যকর দাবি করল। এইদিন তাদের দাবির বিষয় ছিল কংগ্রেস আমলে হয়ে যাওয়া ৩৬০০ কোটি টাকার অগাস্টা হেলিকপ্টার দুর্নীতি।দুবাই থেকে তদন্তের স্বার্থে ক্রিস্টিয়ান মিশেল কে আনা হয়েছে ভারতে। তারপর তদন্তের জন্য তাকে নিজেদের হেপাজতে নেয় ইডি। ১৪ দিনের ইডির হেফাজত শেষ হওয়ার পর মিশেল কে এইদিন তোলা হয় দিল্লির পাটিয়ালা হাউস আদালতে। আর এইদিন আদালতে বিচারপতি শ্রী অরবিন্দ কুমার কে ইডির দুই আইনজীবী বিশেষ কয়েকটি তথ্য জানান।তারা এইদিন জানিয়েছেন যে, এই অভিযুক্ত অগাস্ট ক্যালঙ্কারীতে ৬০ লক্ষ ৯৫ হাজার ২৪৫ পাউন সহ ২ কোটি ৪২ লক্ষ ইউরো পেয়েছেন।

এছাড়াও এইদিন আরও জানানো হয়। ইডির আইনজীবীরা জানিয়েছেন যে, এই ক্রিস্টিয়ান শুধুমাত্র অগাস্টাতে নয়, এছাড়াও আরও অনেক প্রতিরক্ষা চুক্তিতে দলালির কাজ করে অনেক অনেক টাকা নিয়েছেন। তাই তাকে আরও কয়েক দিনের জন্য হেফাজতে নেওয়া দরকার কারণ তার বিরুদ্ধে আরও অনেক তদন্ত প্রয়োজন। এছাড়াও এইদিন ইডির আইনজীবী জানিয়েছেন যে, মিশেল কে কোনো প্রকারেই জামিন দেওয়া যাবে না। কারণ একবার জামিন পেয়ে গেলে মিশেল ভারতীয় বিচারব্যবস্থার বাইরে চলে যাবে। তখন আর সত্যি সামনে আসবে না।এছাড়াও মিশেল কে জামিন না দেওয়ার জন্য একাধিক কারণ ইডির আইনজীবীরা তুলে ধরেন।তারা জানিয়েছেন যে, মিশেল হল ব্রিটিশ নাগরিক, আর এই দেশে উনার সেইরকম কোনো আত্মীয় পরিজনও নেই।

তাছাড়াও মিশেলের বিগত কর্মকাণ্ড দেখে এটা নিশ্চিত যে একবার ছাড়া পেয়ে গেলে উনি আবার ভারতের ক্ষতি করার চেষ্টা করবেন। এবং তখন উনাকে নাগালের মধ্যে পাওয়া অসম্ভব। আর ইডির এই যুক্তিকে সমর্থন করে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে যে, তাকে পুণরাই বিচার বিভাগীয় তদন্তের আওতায় রাখা হবে আগামী ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত।এর আগে আদালতে ইডির আইনজীবীরা জানিয়েছিলেন যে, তদন্তের সময় মিশেল হেলিকপ্টার ক্যালঙ্কারীর দালাল হিসাবে যুক্ত মিসেস গান্ধী এবং তার ছেলের কথা উল্লেখ করেছিল। এছাড়াও ইংরেজি অক্ষর AP লেখা আরও একজনের নাম উল্লেখ করেছিল।

বিজেপির তরফে দাবি তোলা হয় যে, এই AP হল আসলে আহমেদ প্যাটেল। যিনি সোনিয়া গান্ধীর একান্ত আপন ব্যাক্তি তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা। তাই আসল সত্যি যে কি সেটা জানা যাবে ইডির তদন্তের শেষে।
#অগ্নিপুত্র
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2QnXxO9
Bengali News