দিনের পর দিন খুব কাছে ঘনিয়ে আসছে লোকসভা নির্বাচন। মাত্র কয়েক মাস বাকি দেশের সবচেয়ে বড় নির্বাচনের। আর এমন পরিস্থিতিতে যখন লোকসভা নির্বাচন ঘাড়ের কাছে এসে নিশ্বাস ফেলছে তখন দেশের ছোটো বড় রাজনৈতিক দল নিজেদের খুঁটি শক্ত করে বেঁধে নিচ্ছেন। এই সময় কেউ কোনো ভুল করতে রাজি নন, কারণ সব রাজনৈতিক দলই জানে যে এমন পরিস্থিতিতে একটি ভুল তাদের ভোটের উপর চরম প্রভাব ফেলতে পারে। আর ঠিক এমন পরিস্থিতিতে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপি তাদের লোকসভা নির্বাচনের পরিকল্পনা প্রায় স্থির করে ফেললেন।

এবার লোকসভা নির্বাচনের প্রচারের জন্য বিজেপি তাদের সমগ্র দল কে তিনটি আলাদা আলাদা ভাগে ভাগ করে দিয়েছেন; যাতে প্রচারের জোর বাড়ে এবং অত্যন্ত সুবিধা হয় যাতে খুব সহজেই সাধারণ মানুষের কাছে যাওয়া যায়। এবং এর মধ্যে রয়েছে একটা দারুন বিশেষত্ব। এবার বিজেপি তাদের প্রচারের সমস্ত দায়িত্ব এবং ক্ষমতা পুরোনো কিছু নেতানেত্রীদের বদলে নুতন নেতাদের হাতে তুলে দিয়েছেন।আসুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।আগামী লোকসভার কথা মাথায় রেখে বিজেপির সর্বভারতীয় অমিত শাহ তিনটি সমিতি গঠন করেছেন। প্রথম সমিতিটি হল সংলাপ পত্র: এই সমিতির দায়িত্বে রাখা হয়েছে রাজনাথ সিং কে। দ্বিতীয় সমিতিটি করা হয়েছে প্রচার করার জন্য। এবং সামাজিক বিভিন্ন কাজের জন্য করা হয়েছে তৃতীয় সমিতিটি।

এই তিনটি সমিতির মধ্যে সংলাপ পত্র কে করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমিতি। এই সমিতিতে মোট ২০ জনের নাম রাখা হয়েছে। এই সমিতিটিতে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ছাড়াও রয়েছে আরও অনেক বিশিষ্ট নেতা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল কেশব প্রসাদ মৌর্য, রবি শংকর প্রসাদ, নির্মলা সীতারমন, পীযূষ গয়াল, কিরণ রজ্জু, মুখতার আব্বাস নাকভি সহ সাবেক এমপি রানা কে এর অন্তর্ভুক্ত করা হয়েছে।এর পর রাখা হয়েছে সামাজিক সমিতি। এই সমিতির সদস্য সংখ্যা ১৩ জন। এই সমিতির মূল দায়িত্বে রাখা রয়েছে নিতিন গডকরি কে। এছাড়াও গডকরির সাথে এই কমিটিতে রয়েছেন শিবপ্রসাদ শুক্লা, কৈলাশ বিজয়বর্গী, কালরাজ মিশ্র প্রমূখ নেতা। অপরদিকে প্রচার সমিতিতে রয়েছেন বিজেপি দিগ্গজ নেতারা, এই কমিটির দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি।

আর অরুন জেটলি কে সমস্ত রকম সাহায্য করার জন্য এই কমিটিতে থাকছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ ঘোয়েল, সতীশ উপাধ্যায়, অনিল জৈন, রাজীব চন্দ্রশেখর, মহেশ শর্মা, ঋতুরাজ সিনহা সহ রাজ্যবর্ধন সিং রাঠোর।
#অগ্নিপুত্র
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Fg2mag
Bengali News