-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

অসাধারণ বিয়ের কার্ড! বিয়েতে বর-কনে উপহারের বদলে চাইলো নরেন্দ্র মোদীর জন্য ভোট।

- January 06, 2019

বেড়ে চলা ঠান্ডার সাথে সাথে দেশের রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে চলেছে। প্রায় ১০০ দিন বাকি রয়েছে লোকসভা নির্বাচন সম্পন্ন হতে। তাই সমস্থ পার্টি নিজেদের ফান্ডিং জমা করতে এবং প্রচার করতে ব্যাস্ত হয়ে পড়েছে। কিন্তু এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে জড়িত এক বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিয়ের কার্ডের বিশেষত্ব প্রধানমন্ত্রী মোদীকে ২০১৯ নির্বাচনে ভোট প্রদানের উক্তি। অবাক করার মত হলেও , বিয়ের কার্ডে বরের মা বাবা অতিথিদের কাছে উপহার হিসেবে প্রধানমন্ত্রী মোদীকে ভোট দিতে বলেছেন। হোয়াটস আপ , ফেসবুক সহ সমস্থ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই কার্ড সুরাটের এক পরিবারের মাতা পিতা তার ছেলের বিয়ের জন্য ছাপিয়েছে।

এমনিতে লোকজন বিয়ে বাড়িতে গিয়ে আশীর্বাদ ও উপহার প্রদান করে আসে। কিন্তু এই বিয়ে বাড়ি যেতে হলে আপনাকে ২০১৯ সালে প্রধানমন্ত্রী মোদীকে ভোট প্রদান করতে হবে, এমনটাই কার্ডে লেখা হয়েছে। ভাইরাল হওয়া কার্ডে মোটা মোটা অক্ষরে লেখা হয়েছে- ২০১৯ লোকসভা নির্বাচনে মোদীকে ভোট দেবেন যদি আপনি আমাদের উপহার দিতে চান তাহলে। তবে শুধু সুরাটের এই একটা কার্ড নয়, মেঙ্গালুরুর এক পরিবার এই ধরনের কার্ড ছাপিয়েছে যা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।

সুরাট ও মেঙ্গালুরুর কার্ড অনেকটা একই রকমের, কিছু কিছু কার্ড এমন ছাপানো হয়েছে যেখনে বিগত বছরে প্ৰধানমন্ত্রী দ্বারা চালু করা যোজনার নাম লিখে রাখা হয়েছে। অন্যদিকে, কিছু মোদী সমর্থক নিজের বিয়ের কার্ড এ স্বচ্ছ ভারতের লগো লাগিয়ে ছাপিয়েছিল, প্ৰধানমন্ত্রী সেই কার্ড রিটুইট করে তার উপর স্বীকৃতির মোহর লাগিয়ে দিয়েছেন।

লক্ষণীয় বিষয়, এই প্রথম কোনো প্ৰধানমন্ত্রীর প্রচার এমন অদ্ভুতভাবে হচ্ছে। এমনকি সেই প্রচার পার্টির মাধ্যমে নয়, দেশের সাধারণ। জনতা নিজেই এই প্রচারে অংশ নিচ্ছে। দেশের সাধারণ মানুষ বরাবর রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, কিন্তু এই প্রথম কোনো প্ৰধানমন্ত্রীকে দেশের জনতা খোলাখুলি সমর্থন জানাচ্ছে এবং নিজেরাই মোদীর জন্য ভোট চাইছেন। বিশেষজ্ঞদের মতে নরেন্দ্র মোদীর এত বছর রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতির ছায়া পড়েনি, নিজের পরিবারের কথা না ভেবে উনি রাজনৈতিক জীবনে এগিয়েছেন , এই কারণে দেশের সাধারণ জনগণ মোদীকে খোলাখুলি সমর্থন জানাতে শুরু করেছে।



from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2RhXlFC
Bengali News
 

Start typing and press Enter to search