প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন থেকে ক্ষমতায় এসেছেন তখন থেকে দেশের প্রত্যেক স্তরে দুর্নীতি, ডাকাতি এই সব দূর করার জন্য উঠে পড়ে লেগেছেন। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশকিছু কানুন তৈরি করেছেন এবং একইসাথে বেশ কিছু পুরানো কানুনকে শক্তিশালী করেছেন। ব্যাঙ্কের টাকা লুট বিদেশে পালিয়ে যাওয়া পলাতকদের দেশে ফিরিয়ে আনার জন্য এই বছর আগস্ট মাসে মোদী সরকার পলাতক আর্থিক অপরাধী আইন তৈরি করেছেন। এই আইন তৈরি হওয়ার পর থেকে ভারতের টাকা লুট বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের দুর্দিনের শুরু হয়ে গেছে। এই আইনের ভিত্তিতে ৭ টি ব্যাঙ্ক থেকে টাকা লুটে পালিয়ে যাওয়া বিজনেসম্যান বিনয় মিত্তালকে ধরতে সক্ষম হয়েছে।
CBI এই বিজনেসম্যানকে ইন্দোনেশিয়া থেকে ভারতে টেনে এনেছে। এই বিনয় মিত্তালের নাম নীরব মোদী, মেহুল চকসী, বিজয় মালিয়ার মতো পলাতক ব্যাক্তিদের তালিকায় রয়েছে। মোদী সরকার যেভাবে পলাতক ব্যাবসায়ীদের উপর কার্যবাহী শুরু করেছে তাতে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি বিজয় মালিয়া ও নীরব মোদীও ভারতে আসতে চলেছে ।

উল্লেখ্য, CBI ২০১৪ সালে ও ২০১৬ সালে করপোরেশন ব্যাঙ্ক ও পিএনবি ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে বিনয় মিত্তালের উপর মামলা দায়ের করেছিল। বিনয় মিত্তাল পালিয়ে যাওয়ার পর CBI দিল্লি ও গাজিয়াবাদের আদালতে চার্যসিট দাখিল করেছিল।

কোর্ট বিনয় মিত্তালকে পলাতক ঘোষণা করে রেড কর্নার নোটিশ জারি করেছিল। এরপর CBI কড়া পরিশ্রমের পর ইন্দোনেশিয়ার বালি থেকে খুঁজে বের করেছিল এবং এখন তাকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে।
from India Rag : Bengali News, Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Gjoinb
Bengali News