আগামীকাল অর্থাৎ সোমবার মহালয়া। মা দুর্গা বাঙালির ঘরে আসার আগাম শুভেচ্ছাবানী হিসাবে ধরা হয় এই দিনটি কে। পুজোর ঠিক এক সপ্তাহ আগে হয় এই মহালয়া। এই দিন থেকেই প্রতিটি হিন্দু বাঙালির বাড়িতে শুরু হয়ে যায় উৎসবের আমেজ। এই মহালয়াকে কেন্দ্র করেই বাঙালির উৎসবে এবার নিজেদের বিলীন করে দেবেন স্বয়ংসেবক দল।
আগামীকাল অর্থাৎ মহালয়ার পূর্ণতিথিতে তারা এবার সমস্ত রাজ্য জুড়ে পথে নামবেন। একসাথে ২০ হাজার জন স্বয়ংসেবক এইদিন পথে নামবেন। জানা যাচ্ছে যে, সংঘের স্বয়ংসেবকরা এইদিন রাজ্যের বিভিন্ন গ্রাম ও শহরের রাস্তায় রুট মার্চ করবেন।

রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস সব সময় স্বয়ংসেবকদের উপর দোষ চাপিয়ে দেন। কোনো কিছুর তদন্ত না করেই তারা আর.এস.এস কে দোষারোপ করে। এমন কি কখন কখন তৃনমূল কংগ্রেস আর.এস.এস উগ্রপন্থী বলেও মনে করেছেন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সংঘের তরফে সোমবার রুট মার্চ করে সরাসরি বার্তা দেওয়া হবে রাজ্যের শাসক দলকে।

উল্লেখ্য, এই রাজ্যে সংঘের রেকর্ড অনুযায়ী ২০ হাজার স্বয়ংসেবক আছেন। কিন্তু বর্তমান দিনে বাংলায় আর.এস.এস এর জনপ্রিয়তা চরম বেড়েছে। বিশেষ করে রাজ্যের যুব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়তা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তাই সংঘ থেকে মনে করা হচ্ছে যে, এইদিন শুধু স্বয়ংসেবকরাই রাস্তায় নামবেন না, সেই সাথে রাজ্যের অনেক সাধারণ মানুষও পথে নামবেন। ফলে এইদিন কলকাতার রাস্তা ভরে উঠবে খাকি পোষাক স্বয়ংসেবক এবং সাধারণ মানুষের ভিড়ে।
#অগ্নিপুত্র
from India Rag : Bengali News, 24 Ghanta, Bangla News, Ebela, Eisamay, Kolkata News, খবর , https://ift.tt/2pH0pLc