-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

এবার কলকাতা শহরে বড়ো ভাঙ্গন তৃণমূলের! মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ তৃণমূললের….

- October 07, 2018

কিছুদিন আগে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ লোকসভা নির্বাচনে মুকুল রায় কে বাংলায় বড়ো দায়িত্ব দিয়েছেন। তিনি বলে দিয়েছেন যে, মুকুল রায়ই হবেন বাংলায় লোকসভা নির্বাচনের প্রধান মুখের মধ্যে একজন। সেই দায়িত্ব মাথা পেতে নিয়েছেন মুকুল বাবু। এবং অমিত জীর দায়িত্ব দেওয়া পর থেকেই তিনি সেই দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছেন। মুকুল রায় কে বাংলার রাজনীতিতে চাণক্য বলা হয়। দলের বিশেষ দায়িত্ব পাওয়ার পর থেকেই মুকুল বাবু যেন বারতি অক্সিজেন পেয়েছেন তার কাজে। তিনি আরও সক্রিয় হয়ে উঠেছেন। অন্যদল থেকে নেতামন্ত্রীদের নিজেদের দলে টেনে নেওয়া মুকুল বাবুর বাঁ হাতের কাজ।

এতদিন তিনি এই কাজ করেই নিজের রাজনৈতিক বুদ্ধির প্রমান দিয়েছেন। তাই দলের বাড়তি দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি তার কাজ শুরু করে দিয়েছেন। এবার বলিষ্ট তৃনমূল নেতা অমলেশ জিদ্দু সরকার যিনি আগে মহেশতলা বিধানসভায় তৃণমূলের সভাপতি ছিলেন তাকে নিজেদের দলে টেনে নিলেন মুকুল রায়। শুধু তাই নয় সেই সাথে প্রদেশ কংগ্রেস সদস্যা শ্রীমতী রুবি মুখার্জী তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী, তিনিও এই দিন মুকুল বাবুর হাত ধরে কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন।

মুকুল বাবু সাংবাদিক সম্মেলন করে তাদের কে অনুষ্ঠানিক ভাবে বিজেপি তে যোগদানের জন্য স্বাগত জানান। সেই সাথে মুকুল রায় জানান যে, আজকে একসাথে দুজন অন্য দলের বড়ো নেতার বিজেপিতে যোগদানের ফলে মহেশতলা এলাকায় আরও শক্তিশালী হয়ে গেল বিজেপি শিবির। এবং এখানে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করার মত আর কোনো ক্ষমতাবান নেতা রইলো না।

লোকসভা ভোটের আগে মুকুল রায় এর এইরকম চালে কাযত ধরাশায়ী হয়ে গেল রাজ্যের শাসক দল। এবং একই সাথে এটা বিজেপি শিবিরের কাছে অত্যন্ত খুশির খবর, কারন লোকসভা ভোটের আগে এইভাবে অন্য দলের বড়ো নেতা যদি যোগদান করে তাহলে সেটা অবশ্যই স্বস্তিদায়ক।
#অগ্নিপুত্র



from India Rag : Bengali News, 24 Ghanta, Bangla News, Ebela, Eisamay, Kolkata News, খবর , https://ift.tt/2OQFUdf
 

Start typing and press Enter to search