আজ মহালয়া, এই মহালয়ার পূর্ণ তিথিতে আজ প্রতিটি বাঙালি হিন্দু তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য তর্পন করে থাকেন। অন্যান্য বাঙ্গালীদের মত আজকে আমাদের বিজেপি নেতা মুকুল রায় তিনি ও নিজের পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে তর্পন করেন। তিনি আজ হালিশহরের বাঁধাঘাটে নিজের তর্পন কাজ সমাপ্ত করেন। আজ শুধু তিনি একাই ছিলেন না তার সাথে ছিলেন বিজেপির অনেক নেতাকর্মীরাও।
সেখানে সাংবাদিকরা পৌঁছালে তাদের কে উদ্দেশ্য করে মুকুল বাবু বলেন যে, এখন বাংলায় গুন্ডারাজ চলছে। বাংলায় কোনো মানুষের নিরাপত্তার সঠিক ব্যাবস্থা নেই। এখানে কারুর বাকস্বাধীনতা নেই। রাস্তাঘাটের বেহাল অবস্থা। এক কথায় এখন বাংলার মানুষ তৃণমূলের অত্যাচারে জরজ্জরিত। তারা এখন এই অত্যাচার থেকে মুক্তির পথ খুঁজছে।

তাদের কে এই অত্যাচার থেকে রক্ষা করতে পারে একমাত্র বিজেপি এমনটাই দাবি করেন মুকুল বাবু। তিনি এও বলেন যে, এখন উন্নয়নের বিকল্প হল শুধুমাত্র বিজেপি। সেই সাথে তিনি এটাও বলে দেন যে, আমাদের রাজ্যে লোকসভা ভোটে ২০টা আসন পাবে না তৃণমূল কংগ্রেস।

বাংলার মানুষ লোকসভা ভোটেই তৃণমূলকে যোগ্য জবাব দেবে বলে তিনি মনে করেন। তিনি বলেন যে, বিজেপি বাংলার মানুষকে উন্নয়নের সঠিক পথ দেখাবে।
#অগ্নিপুত্র
from India Rag : Bengali News, 24 Ghanta, Bangla News, Ebela, Eisamay, Kolkata News, খবর , https://ift.tt/2pIeecj