বিজেপি যে লক্ষ্য নিয়েছিল দেশ থেকে কংগ্রেস কে এজদম নির্মুল করে দেওয়া হবে। কগ্রেসমুক্ত ভারত গড়ে তোলার সেই লক্ষ্যে বিজেপি অনেকাংশে সফল হয়েছে। এখন জাতীয় রাজনীতিতো বটেই সেই সাথে এ রাজ্যেও কংগ্রেস প্রায় শূন্যতে এসে দাড়িয়েছে। এবার আরও একবার কংগ্রেসের ঘর ভাঙলো বিজেপি। আরো একবার হিন্দুবিরোধী কংগ্রেসকে দুর্বল করে নিজেদের শিকড় শক্ত করে নিলো বঙ্গবিজেপি।
এবার বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন জগন্নাথ গোস্বামী যিনি কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতা। তিনি বিজেপিতে যোগ দিলেন ঘাটালের টাউন হলে। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় সহ বিজেপির রাজ্যস্তরের বেশ কিছু নেতা।

এছাড়াও কংগ্রেসের বহু কর্মী এবং সমর্থক কংগ্রেস ত্যাগ করে এই দিন উনার সাথেই বিজেপিতে যোগদান করলেন। উনি বিজেপিতে যোগ দেওয়ার পর জানান যে, এই মুহুত্তে রাজ্যের অবস্থা অত্যন্ত শোচনীয়। গণতন্ত্রের গলা টিপে হত্যা করছেন রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস। এই কঠিন রোগ থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতে পারে একমাত্র বিজেপি। তাই উনি রাজ্যের মানুষের হয়ে কাজ করার জন্যই বিজেপিতে যোগদান করলেন।

জানিয়ে দি বঙ্গবিজেপি ২০১৯ নির্বাচন ও ২০২১ নির্বাচন নিয়ে মাঠে নেমে পড়েছে। এই কারণে দিলীপ ঘোষ ও মুকুল রায়ের নেতৃত্বে লাগাতার অন্য দলের কর্মীরা বিজেপিতে যোগ দান করে চলেছেন।
#অগ্নিপুত্র
from India Rag : Bengali News, 24 Ghanta, Bangla News, Ebela, Eisamay, Kolkata News, খবর , https://ift.tt/2E2N1Lp