সকলেই এতদিনে এটা বুঝতে পেরেছে যে, ভারতবর্ষের শাসন ক্ষমতায় যেদিন থেকে মোদী সরকার এসেছে সেইদিন থেকেই অনেক কিছুর বদল হয়েছে দেশে। আপনাদের জানিয়ে রাখি যে, মোদী সরকার দেশে “সুভাগ্য প্রকল্প” নামে একটি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্প চালু করার মূল কারন হল দেশের গ্রাম অঞ্চলের প্রতিটি গরিবের বাড়ীতে যাতে বিদ্যুৎ পৌঁছে যায়। কোনো পরিবারকে যাতে আর অন্ধকারে দিন কাটাতে না হয়। সেই সাথে মোদী সরকারের আরও কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প হল “আভাস যোজনা” ; “উজ্জ্বলা যোজনা।” যার ফলে দেশের বহু গরিব পরিবার উপকৃত হয়েছেন।
আপনাদের জানিয়ে রাখি মোদী সরকার বিনাশুল্কে ঋন দিয়েছেন আর্থিক ও সামাজিক দিক দিয়ে কিছুটা পিছিয়ে পড়া সাধারণ নাগরিকদের। এছাড়াও গরিব পরিবার গুলিকে মাসিক ৫০ টাকা কিস্তিতে ১০ মাসের জন্য দিয়েছেন বিদ্যুৎ সংযোগ।
এখন একটা খবর পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে যে, আরও বড়ো একটা ঘোষনা করলেন মোদী সরকার। যেসকল পরিবারের বাড়িতে মিটার লাগানো রয়েছে তাদের জন্য বিশেষ সুখবর নিয়ে এল মোদীজি। এমনিতে এত দিন অব্দি মোদী সরকার যেসমস্ত সিদ্ধান্ত নিয়েছেন সেই সব গুলিই জনগনের কল্যাণমুখী সিদ্ধান্ত। আর এবার যে খবর টি সবার সামনে এল সেটা শুধুমাত্র আপনার জন্যই যদি আপনার বাড়িতে ইলেকট্রিক মিটার লাগানো থাকে।
এবার মোদী সরকারের এই বিশেষ ঘোষনায় বলে হয়েছে যে, দেশের প্রতিটি বাড়ীর ইলেকট্রিক মিটারে এবার লাগানো হবে “প্রিপ্রেড কার্ড।” আপনারা যেমন আপনাদের মোবাইল কিংবা টিভি তে রিচাজ করেন সেইরকম এবার থেকে এই “প্রিপ্রেড কার্ডের সাহায্যে আপনারা আপনাদের ইলেকট্রিক মিটারে রিচাজ করতে পারবেন। এই রিচার্জ করতে হবে মাসের একদম শেষ তারিখে। মোদীজির এই সিদ্ধান্তের ফলে দেশের জনগনের এবার থেকে অনেক সুবিধা হল যেমন তাদের আর কষ্ট করে দূরে গিয়ে বিল জমা দিতে হবে না বা রোদের মধ্যে দাঁড়িয়ে লাইন দিয়ে বিল জমা করতে হবে না। একই সাথে বিদ্যুতের চুরি ও বকেয়া আটকানো সম্ভব হবে বলে জানা যাচ্ছে। যদিও এপ্লিকেশনের মাধ্যমে আগে থেকেই বিল মেটানো যায় কিন্তু এই প্রিপেইড কার্ডের মাধ্যমে আরো বেশ কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে যার ঘোষণা শীঘ্রই করা হবে।
#অগ্নিপুত্র
from India Rag : Bengali News, 24 Ghanta, Bangla News, Ebela, Eisamay, Kolkata News, খবর , https://ift.tt/2CE3swb