-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বঙ্গবিজেপির ভাগ্য পরিবর্তন করতে বড়ো পদক্ষেপ নিতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

- September 06, 2018

আগামী বছর লোকসভা নির্বাচন। সেই প্রস্তুতি অনেক আগেই শুরু করে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। এবার প্রস্তুতিতে আরও জোর বাড়াতে চাইছেন বিজেপি শিবির। নির্বাচনকে মাথায় রেখে রাজ্য সংগঠন গুলির উপর বাড়তি নজর রাখা হচ্ছে, তাদের গতিপ্রকৃতি কে আরও খতিয়ে দেখা হচ্ছে বিজেপির উচ্চ নেতৃত্বের তরফে। দিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠক হবে, আগামী ৮ ও ৯ তারিখ। সেই দিন তাদের বৈঠকের মূল বিষয় হবে রাজ্য কমিটি গুলি। তারা মূলত রাজ্য গুলির গতিপ্রকৃতি নিয়েই আলোচনা করবে বলে জানা যাচ্ছে। সূত্রে খবর অনুসারে, এবার তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে চলেছে রাজস্থান ও পশ্চিমবঙ্গ। এই দুটি রাজ্যতে তারা বাড়তি জোর দিতে চাইছেন।

রাজস্থান নিয়ে বিজেপির চিন্তা ছিল কারন রাজস্থানের কিছু আঞ্চলিক নির্বাচনে বিজেপি তুলনামূলক খারাপ ফল করেছিল। কিন্তু কিছু সমীক্ষার পর এটা পরিষ্কার হয়ে যায় যে রাজস্থানে বিজেপি সবথেকে বড়ো পার্টি হিসেবে বেরিয়ে আসবে। অমিত শাহ ও বসুন্ধরা রাজের মধ্যে এই ব্যাপারে ক্রমাগত আলোচনা হয়েছে বলেও জানা যাচ্ছে। রাজস্থানে বিশেষ করে মহিলা ভোটের উপর বেশ ভালোভাবেই কবজা করে নিয়েছে বিজেপি। বিপিএল অন্তর্ভুক্ত মহিলাদের মোবাইল ফোন দেওয়া থেকে শুরু করে, ছাত্রীদের স্কুটি বিতরনের মতো পদক্ষেপ নিয়ে ভোট ব্যাঙ্কের অঙ্ক পরিবর্তন করে ফেলেছে বিজেপি।

তবে রাজস্থানে বিজেপির পরিস্থিতি যাই হোক না কেন। পশ্চিমবাংলার পরিস্থিতিতেও বেশ উন্নতি হচ্ছে। এখানে এবার বিজেপির ভোট দৃষ্টান্তমূলক ভাবে অনেক বেড়েছে। এখানকার হাওয়া ধীরে ধীরে বিজেপির দিকে বয়ছে। এই রাজ্যের মানুষ চাইছে যে পরিবর্তন আসুক। রাজ্য দখল করার জন্য সঠিক রাস্তায় বিজেপি হাঁটছে বলে মনে করা হচ্ছে। তৃনমূলের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রয়োজন সেটার উপর চিন্তা করছে রাজ্যের গেরুয়া শিবির।

তৃণমূলের দুর্নীতি ও তোলাবাজির ফলাফল হাতে নাতে পাচ্ছে রাজ্যবাসী এখন তৃণমূলকে উপড়ে ফেলার সঠিক সময় যার জন্য সঠিক পরিকল্পনায় চলতে চায় বঙ্গবিজেপি। তৃণমূলকে মুছে ফেলতে তাদের মত করেই মাঠে নামতে হবে বলে। এই আলোচনায় বঙ্গ বিজেপির পরিকল্পনায় ঠিক করে দেওয়া হবে যাতে সামনের লোকসভা নির্বাচনের আগেই রাশ নিজেদের হাতে নিয়ে নিতে পারে গেরুয়া শিবির।
#অগ্নিপুত্র

The post বঙ্গবিজেপির ভাগ্য পরিবর্তন করতে বড়ো পদক্ষেপ নিতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। appeared first on India Rag.



from India Rag https://ift.tt/2Q4DZ2e
 

Start typing and press Enter to search