TRS এর প্রধান চন্দ্রশেখর রাও আজ রাজ্যপালের কাছে গিয়ে তেলেঙ্গানা বিধানসভাকে ভঙ্গ করার সুপারিশ করেছেন। একই সাথে চন্দ্রশেখর রাও নারেন্দ্র মোদীকে সমর্থন করার সংকেত দিয়েছেন। পরবর্তী লোকসভা নির্বাচন অর্থাৎ ২০১৯ লোকসভা নির্বাচনে মোদীর সাথ দেওয়ার ইঙ্গিত প্রকাশ করেছেন। আর ইঙ্গিত এমনভাবে প্রকাশ করেছেন যে কংগ্রেস সমর্থকরা ক্ষোপ প্রকাশ করেছেন।চন্দ্র শেখর রাও আজ রাহুল গান্ধীর উপর বড়ো মন্তব্য করেছেন। কে চন্দ্রশেখর বলেন এটা সকলেই জানে যে রাহুল গান্ধী দেশের সবথেকে বড়ো মূর্খ, পাপ্পু নেতা। কে চন্দ্রশেখর রাও বলেন পুরো দেশ দেখেছে কিভাবে রাহুল গান্ধী সাংসদে প্রধানমন্ত্রীকে গলায় জড়িয়েছিলেন এবং চোখ মেরেছিলেন।
এটা সকলেই জানে যে রাহুল গান্ধী সবথেকে বড়ো মূর্খ নেতা। রাও বলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আমাদের জন্য একটা সম্পত্তি, যদি উনি এখানে আসেন তাহলে এটা নিশ্চিত যে আমরা আরো বেশি আসন পাবো। আসলে কর্ণাটকের নির্বাচনের সময় রাহুল গান্ধী যে সব এলাকায় রালি করেছিলেন সেখানে সেখানে বিজেপি বেশি আসন পেয়েছিল যার পরিসংখ্যান এখনো নেতাদের মাথার মধ্যে রয়েছে। দেশের রাজনীতিতে যত বিতর্ক সৃষ্টি হয় তার মধ্যে বেশিরভাগ রাহুল গান্ধীকে নিয়েই হয় যার জন্য উনি সকলের টার্গেটে আসেন।

যার কারণেই রাহুল গান্ধীর এমন বক্তব্য পেশ করেছেন রাও ব। চন্দ্রশেখর স্পষ্ট করে দেন যে উনি মহাজোট বন্ধনে কোনোভাবেই যাবেন না। উনি মোদীর কথা বলে এটাও স্পষ্ট করে দেন যে TRS নির্বাচনে মোদীর সমর্থন করবে। উল্লেখ, তেলেঙ্গানায় লোকসভার ১৭ টি আসন রয়েছে এবং ওই রাজ্যে TRS ছাড়া একমাত্র বিজেপি শক্তিশালী রাজনৈতিক দল রয়েছে। এখন চন্দ্রশেখর রাও এর বক্তব্য থেকে এটা পরিষ্কার যে ১৭ টি সিটের মধ্যে ১৭ টি মোদীর জন্য নিশ্চিত রয়েগেছে। অর্থাৎ নিশ্চিতভাবে দক্ষিণ ভারতে ভালো ফলাফল করার সুযোগ বেড়ে গেলো বিজেপির কাছে।

চন্দ্রশেখর রাও এর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আরো একবার উত্তাল হয়ে উঠেছে। একদিকে মহাজোট বন্ধন নিজেদের শক্তি হারিয়ে ফেলছে অন্যদিকে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর উপর মন্তব্য করায় কংগ্রেসের মান দক্ষিণ ভারতে আরো কিছুটা কমতে শুরু করেছে। একদিকে রাহুল গান্ধী মানস সরোবর যাত্রায় গিয়ে নন ভেজে খাবার খেয়েছেন সেই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে তার মধ্যে রাও এর মন্তব্য কংগ্রেসকে সমস্যায় ফেলেছে।
The post রাহুল গান্ধী এদেশের সবথেকে বড়ো মুর্খ নেতা- চন্দ্রশেখের রাও, TRS appeared first on India Rag.
from India Rag https://ift.tt/2wPvjUN