-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়া নিয়ে বেরিয়েও এলো নতুন তথ্য! সমস্যায় মমতা ব্যানার্জীর সরকার।

- September 06, 2018

গত ৪ ই সেপ্টেম্বর বিকেলে মাঝের হাট ব্রিজ ভেঙে পরে। ক্ষতি হয় অনেক। প্রান হারায়, আহত হয় বহু মানুষ। তাদের উদ্ধারের জন্য নেমে যায় বিপর্যয় মোকাবিলা দল সহ সেনা জাওয়ান। চারিদিকে যখন হাহাকার সেই সময় রাজ্য সরকার ব্যাস্ত হয়ে পড়েন দায় এড়াতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেদের দোষ এড়িয়ে এই বিপর্যয়ের জন্য দায়ী করেন মেট্রো রেলকে। তিনি বলেন যে পাশেই মেট্রো রেলের কাজ চলছে সেই কারনেই ভেঙে পড়েছে ব্রিজ। যদিও এটা সকলের কাছে পরিষ্কার ছিল যে মমতা ব্যানার্জী নিজের সরকারকে আড়াল করতেই এমন মন্তব্য করেছিল।কিন্তু এবার সামনে বেরিয়ে এল ভয়ানক তথ্য। একটা বড়ো পোর্টাল থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, রাজ্য সরকারের তরফে গত এপ্রিল মাসে এই ব্রিজ সারানোর জন্য ট্রেন্ডার ডাকা হয়েছিল। কিন্তু ট্রেন্ডার ডাকা হলেও ব্রিজ সারায়ের কাজই শুরু করতে পারে নি রাজ্য সরকার।

যদি ব্রিজ সারায়ের কাজ ঠিকঠাক করত তাহলে আজকে এই দিন দেখতে হত না রাজ্যবাসিকে। আজ কলকাতার বুকে এত গুলি তরতাজা প্রান অকালে ঝরে যেত না।জানা গিয়েছে যে, পূর্ত দফতরের বেহালা সাবডিভিশন এর তরফে গত এপ্রিল মাসের ১৬ তারিখ “ই-টেন্ডার” ডাকা হয়েছিল। তারা বরাদ্দ করেন ১৬ লক্ষ ১৮ হাজার ১৮১ টাকা। সেখানে উল্লেখ করা হয়েছিল তারাতলা ফ্লাইওভার, মাঝেরহাট ব্রিজ এবং ডায়মন্ডহারবার রোডের মোট ১ কিলোমিটারের রাস্তা মেরামতি করা হবে। সেই ট্রেন্ডারটি জারি করা হয় ভবানীভবন নিউ বিল্ডিং-এর পিডব্লুডির অফিস থেকে।

সেখানে বলা হয়েছিল যে মে মাসের মধ্যে কাজ শুরু করে দিতে হবে। কিন্তু সেই কাজ এখনও অব্দি শুরু করতে পারেন নি রাজ্য সরকারের পূর্ত দফতর। এত কিছু পরিকল্পনা করলেও কাজের কাজ কিছুই হয় নি বলে জানা যাচ্ছে। এমনকি রাজ্য সরকার সেই ট্রেন্ডারের কাজ পুরোপুরিভাবে শেষ করেন নি বলেও শোনা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন যে, এই ব্রিজটির অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছেল যে, পুরো ব্রিজটি ভালোভাবে সারানোর দরকার ছিল।

কিন্তু তা না করে রাজ্য সরকার শুধুমাত্র কয়েক জায়গায় ক্ষত মেরামতি করেই দায়িত্ব এগিয়ে যায়। তারা মনে করেন যে এই ভাবে দায় এড়িয়ে যাবার ফলেই অকালে ঝরে গেল প্রান। অন্য দিকে ভালোভাবে যাচাই না করেই সেতুকে ফিট বলেও জানানো হয়েছিল বলে শোনা যাচ্ছে। এখন এটা পরিস্কার যে, ঠিকমত রক্ষণাবেক্ষন না করার ফলেই মাঝের হাট ব্রিজ ভেঙে পড়েছে।
#অগ্নিপুত্র

The post মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়া নিয়ে বেরিয়েও এলো নতুন তথ্য! সমস্যায় মমতা ব্যানার্জীর সরকার। appeared first on India Rag.



from India Rag https://ift.tt/2oLB7Le
 

Start typing and press Enter to search