দেশে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেসব বড়ো বড়ো সিধান্ত নিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল নোটবন্দি। কিন্তু নোটবন্ধি নিয়ে বিরোধীরা প্রথম থেকেই মোদী সরকারকে ঘিরে ফেলার প্রয়াস করেছে। বিরোধীদের দাবি নোটবন্ধির জন্য শুধুই জনগণের সমস্যা সৃষ্টি হয়েছে, দেশের কিছু লাভ হয়নি। জানিয়ে দি আন্তর্জাতিক সংস্থা IMF, ওয়ার্ল্ড ব্যাংক মোদী সরকারের নোট বন্দি পদক্ষেপকে সাহসী ও কার্যকরী পদক্ষেপ বলে জানিয়েছিল। যদিও বিরোধীরা আন্তর্জাতিক সংস্থার দাবীকেও মানতে নারাজ। এমনকি বর্তমানে ভারতের GDP গ্রোথ ও আর্থিক দিক থেকে উন্নয়নের জন্যেও বিশেষজ্ঞরা নোটবন্দি ও GST নীতি রয়েছে বলে জানিয়েছেন। তবে নোটবন্দির ফলে আশা সুফলকে বিরোধীরকে এড়িয়ে চললেও প্রত্যক্ষভাবে যে প্রভাব এসেছে তা এড়িয়ে যাওয়া সম্ভব নয়।
নোটবন্দির ফলে প্রায় ৫৬ লক্ষ নতুন ট্যাক্সপেয়ার বেড়েছে। যার জন্য মূলত ভারতের আর্থিক গতিতে বৃদ্ধি হয়েছে।

- ৩৫,০০০ ভুয়ো কোম্পানিকে বন্ধ করা সম্ভব হয়েছে
- ট্যাক্স রিটার্ন ফাইল হয়েছে ২৪.৭ শতাংশেরও বেশি।
- সুদের দর প্রায় ১০০ বিপিএস কমেছে।
- ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে লেনদেন ৬৫ শতাংশ বৃদ্ধি হয়েছে।
- বাঙ্কের ডিপোজিট তিন লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
- কালো ধোনের মধ্যে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যাঙ্কে ফেরত আসেনি।
- প্রায় ৪.৭৩ লক্ষ ব্যাঙ্কের লেনদেন নজরে রয়েছে যেগুলির যাচাই চলছে।
- বড়ো উপলদ্ধি এই যে ক্যাশ লেস ডিজিটাল পেমেন্ট ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
- জুয়েলারির চাহিদা ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
- মিউচুয়াল ফান্ডের AUM বৃদ্ধি হয়েছে ৫৪ শতাংশ।
- এক কোটির বেশি নতুন শ্রমিকদের UPF ও ESIC তে যুক্ত করা হয়েছে।
- ইনকাম ডিসক্লোজার স্কিম 2015 সাল থেকে 3770 কোটি টাকা সরকারী খাতায় এসেছে ।
- ইনকাম ডিসক্লোজার স্কিম ২০১৬ তে ৬২,২৫০ কোটি জমা হয়েছে।
- ৭৩ কোটির বেশি ব্যাঙ্ক একাউন্টে আধার সংযুক্ত হয়েছে।
- ২ কোটি ১২ লক্ষের বেশি টাকা কালোধন হিসেবে চিহ্নিত করে বাজেয়াপ্ত করা হয়েছে।
- পাঁচ লক্ষ কোটির বেশি টাকার সম্পত্তির উপর এখনো যাচাই চলছে।
- ইস অফ ডুইং বিজনেসে ভারতের স্থান(১৪২ থেকে ১০০ হয়েছে) অনেক উপরে উঠে এসেছে।

জানিয়ে দি সম্প্রতি এক রিপোর্ট পেশ হয়েছে যেখানে ৯৯% টাকা ফেরত এসেছে বলে দাবি করা হয়েছে। এখন এই বিষয়টিকে নিয়েও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিরোধীরা। কিছুজন নোটবন্দীকে ফ্লপ শো বলে দাবি করছে কারণ ৯৯% টাকা ফেরত এসেছে। কিন্তু বিরোধীরা এটা জানাচ্ছে না যে টাকা ফেরত এসেছে তার মধ্যে বহু কোটির উপর যাচাই চলছে। বহু কোটি টাকার সরকার বাজেয়াপ্ত করেছে এবং বহু দুর্নীতিবাজকে সরকার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। নোটবন্ধি পদক্ষেপের উদেশ্য ছিল ছিল কালো টাকাকে বের করে আনার জন্য এবং দুর্নীতি করে গচ্ছিত টাকাকে আবার বাজারে এনে তার সৎব্যাবহার করা। যাতে সম্পূর্নভাবে সফল হয়েছে মোদী সরকার।
The post ৯৯.৩% টাকা ফেরত আসায় মোদী সরকারকে যারা প্রশ্ন করছে তাদের অব্যশই নোট বাতিলের সুফল জানা উচিত। appeared first on India Rag.
from India Rag https://ift.tt/2Ce0cb9