-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কাশ্মীর থেকে 35A ও ৩৭০ ধারা মুছে ফেলার বিরোধে খোলাখুলি হুমকি দিলেন মেহেবুবা মুফতি।

- September 06, 2018

জম্মু কাশ্মীরের খারাপ অবস্থার দিকে নজর রেখেই বিজেপি পিডিপির উপর থেকে সমর্থন তুলে নিয়েছিল। আসলে মেহেবুবা মুফতির নেতৃত্বে চলা রাজ্য সরকার জঙ্গি ও কট্টরপন্থীদের দমনে সেনা ও কেন্দ্র সরকারের সাহায্য করছিল না। রাজ্য সরকার উল্টে সেনার উপর বিভিন্ন রকম কেস লাগিয়ে পাথরবাজদের সাহায্য করতো। একই সাথে জম্মু হিন্দু বহুল এলাকা হওয়ায় মেহেবুবা ওই এলাকার উন্নয়নে বাধা প্রদান করছিল। যারপর অমিত শাহ পিডিপির উপর থেকে সমর্থন সরিয়ে নেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর রাজ্যে রাজ্যপাল শাসন লাগু হয়। এখন মোদী সরকার জম্মুকাশ্মীর থেকে ধারা ৩৭০ ও 35A মুছে ফেলার ইচ্ছা প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছে। যাতে সায় দিয়েছে দেশেই বহুসংখ্যক সমাজ। কিন্তু এখন মেহেবুবা মুফাতিবেই বিষয়ে খোলাখুলি হুমকি দিতে শুরু করেছে। মেহেবুবা মুফতি কিছুদিন আগে গোটা ভারতে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার মতো হুমকি দিয়েছিল।

কাশ্মীর থেকে হিন্দুদের যেভাবে তাড়ানো হয়েছিল সেই অবস্থা তৈরি করার হুমকি দিয়েছিল। এখন ৩৭০ ধারা ও 35A মুছে ফেললে জম্মু-কাশমীরে সাথে ভারতের সম্পর্ক খারাপ হবে বলে হুমকি দিয়েছে মেহেবুবা মুফতি। মুফতি বলেন এই ধারা জম্মু কাশ্মীরের পরিচয় এটাকে টিকিয়ে রাখতেই হবে। মেহেবুবা মুফতি রাজৌরি এসে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জম্মুকাশ্মীরে ইস্যু অটল বিহারী বাজপেয়ীর মতো করে সমাধানের চেষ্টা করতে হবে।

নরেন্দ্র মোদীকে পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে এই বিষয়ে আলোচনার দাবি জানান মেহেবুবা মুফতি। আসলে জম্মু কাশ্মীরে অসাংবিধানিক ধারাগুলি বন্ধ করে দিলে মেহেবুবা মুফতি রাজনৈতিক জীবন নষ্ট হয়ে যাবে এবং একই সাথে সন্ত্রাস ছড়িয়ে নিজেদের ধান্দা বন্ধ হয়ে যাবে যার জন্যেই পিডিপির নেত্রী এত উত্তেজিত হয়ে পড়েছেন। জম্মুকাশমীরে এই ধারা কাজে লাগিয়ে অনেক দেশদ্রোহী কাজ হয় এমনকি মেহেবুবা মুফতি তার শাসনকালে বহুবার সেনাদের বিরুদ্ধে কেস দায়ের করিয়ে সন্ত্রাসবাদীদের মায়ের মতো কাজ করে গেছেন।

এখন কেন্দ্র জন্ম কাশ্মীরের অবস্থার পরিবর্তন করতে চাইলে মেহেবুবা মুফতি হুমকি দিতে শুরু করেছেন। উল্লেখ, অটল বিহারী বাজপেয়ী কাশ্মীর ইস্যুতে পাকিস্থানের সাথে বার বার আলোচনা করেও কোন ফল পাননি। এমনকি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরই বহুবার পাকিস্থানের ওয়াজিরে আজমের সাথে এই ইস্যুর সমাধান নিয়ে আলোচনা করেন যাতে কোনো লাভ হয়নি। তাই শেষমেষ এখন মোদী সরকার কাশ্মীর থেকে অসাংবিধানিক ধারাগুলি মুছে ফেলার সাহসিক পদক্ষেপ দেখিয়েছে। যা কোনো মতেই মেনে নিতে পারছে না সন্ত্রাসবাদ সমর্থনকারী মেহেবুবা মুফতি।

The post কাশ্মীর থেকে 35A ও ৩৭০ ধারা মুছে ফেলার বিরোধে খোলাখুলি হুমকি দিলেন মেহেবুবা মুফতি। appeared first on India Rag.



from India Rag https://ift.tt/2wOFObu
 

Start typing and press Enter to search