-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

২৪ ঘণ্টার মধ্যে ফের ধস, বন্ধ জামুড়িয়া বাইপাস

- October 30, 2017
জামুরিয়া: বারাবনি ব্লকের পাঁচগাছিয়ার মনোহরবহালে ধসের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ধস নামল খনি অঞ্চলে৷ এ বার ঘটনাস্থল জামুড়িয়া৷ রবিবার ভোররাতে জামুড়িয়া বাইপাসের পাশেই বড়সড় ধস নামে৷ ধসের জেরে হাইড্র্যান্টের অন্তত পাঁচ ফুট অংশ ভেঙে তলিয়ে গিয়েছে৷ এর জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে৷ বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি৷ মালবাহী ট্রাক থেকে মিনিবাস , চার চাকার গাড়ি সবই অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে৷ তবে ধস কবলিত এলাকা ভরাট নিয়ে ইসিএল কর্তৃপক্ষের তেমন কোনও হেলদোল দেখা যায়নি৷ দুর্ঘটনা এড়াতে পুরসভার তরফে ধসের জায়গাটি বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে৷ ধসের খবর পেয়ে এ দিন সকালে ঘটনাস্থলে পৌঁছে যান জামুড়িয়ার বাসিন্দা তথা পুরসভার মেয়র পারিষদ পূর্ণশশী রায়৷ ধস এলাকা ভরাট নিয়ে ইসিএলের তেমন কোনও উদ্যোগ না দেখে তিনি জামুড়িয়া বরো অফিসে খবর দেন৷তার পরই বাঁশ -সহ অন্যান্য জিনিস দিয়ে এলাকাটি ঘিরে দেওয়া হয়৷
তিনি বলেন , ‘ধসের বিষয়টি ইসিএল কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷ এখন অনেকে বুঝতে না পেরে ওই রাস্তা দিয়ে গেলে দুর্ঘটনা ঘটবে৷ তা এড়াতেই ঘিরে দেওয়া হয়েছে৷ ’ বাইপাস রোডে যেখানে ধস নেমেছে তার সামান্য দূরেই পুরসভার ট্রাক টার্মিনাল রয়েছে৷ জামুড়িয়া গ্রাম থেকে থানা যাওয়ার রাস্তাও এটি৷ এক সময় ওই এলাকায় যে কোলিয়ারি চলত তা ইসিএলের এবি পিট কোলিয়ারি৷ কয়লা তোলার পর ঠিকমতো ভরাট না করার জন্যই ধস নামছে বলে জানান পূর্ণশশী৷ জামুড়িয়ার সিটুর খনি শ্রমিক নেতা মনোজ দত্ত বলেন , ‘এখন কোথায় ধস নামলে ইসিএল তা ভরাট করতে চায় না৷ মানুষ মরলেও ওদের কিছু যায় আসে না৷ বাসিন্দাদের বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে৷’ জামুড়িয়া চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক অজয় খৈতান বলেন , ‘বাইপাস রাস্তার মাত্র দু’ফুট দূরেই ধস নেমেছে৷ এতে আমাদের ব্যবসায়ীদের ট্রাক বা অন্যান্য পরিবহণও বন্ধ হয়ে গিয়েছে৷ ইসিএলের উচিত অবিলম্বে ব্যবস্থা নেওয়া৷ ’ ইসিএলের শ্রীপুর এরিয়ার এক আধিকারিক অবশ্য বলেন , ‘সোমবার আমাদের ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে যাবেন৷ ’ জামুড়িয়ার বাসিন্দা মনোজ রায় বলেন , ‘রাস্তার পাশে এতবড় ধস নেমেছে৷ যে কোনও সময় বড় বিপদ ঘটতে পারে৷ আমরা সকলে ভয়ে আছি৷ অথচ ইসিএলের তরফে সারাদিনে কোনও উদ্যোগ দেখা যায়নি৷ ধস এলাকা ভরাট করার জন্য দ্রুত পদক্ষেপ করা দরকার৷
Ei Samay
Source-Eisamay
 

Start typing and press Enter to search