-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

হাথরস কান্ডের বিরোধিতার নামে সনাতন ধর্মের অপমান করলেন পাপ্পু যাদব! জ্বালালেন গেরুয়া বস্ত্র পরিহিত কুশপুতুল

- October 08, 2020

জন অধিকারি পার্টির নেতা পাপ্পু যাদব হাথরস কান্ডের প্রতিবাদে মিছিল করেন। পাপ্পু যাদব পার্টির অন্যান্য কর্মীদের নিয়ে পাটনা শহরে মিছিল করেন। পদযাত্রা করার সময় সকলে হাতে মশাল রেখেছিলেন। এই প্রতিবাদের নামে গেরুয়া পোশাক পরিহিত এক পুতুলকে জ্বালানো হয়। পাপ্পু যাদবের এমন কান্ডের জন্য হিন্দু সম্প্রদায়ের কিছুজন আক্রোশ প্রকাশ করেছেন। গেরুয়া পোশাক পরিহত পুতুল পুড়িয়ে দেওয়ার ঘটনাটিকে সনাতন ধর্মের অপমান বলে মন্তব্য করেছেন অরিহন্ট ঋষি।

অরিহন্ট ঋষি বলেছেন, ইনি কি গেরুয়ার অর্থ বোঝেন? গেরুয়ার অপমানের অর্থ হলো সনাতন ধর্মের অপমান করা। গেরুয়ার অর্থ ত্যাগ, শুদ্ধতা, জ্ঞান, বলিদান ও সেবার প্রতীক। ঈশ্বর এইসব নেতাদের সুবদ্ধি প্রদান করুক। শনিবার দিন পাপ্পু যাদব এবং উনার পার্টির লোকজন হাথরস নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

পাপ্পু যাদব বলেন, নরেন্দ্র মোদী রাজধর্ম পালন করুণ এবং যোগী আদিত্যনাথকে বরখাস্ত করুন। উনি অভিযোগ তুলে বলেন, যোগী সরকার গুন্ডা, ধর্ষকদের সুরক্ষা দিচ্ছে এবং দলিতদের স্বাধীনতা হরণ করছে। পাপ্পু যাদব বিনা অনুমতি লোকজনকে সাথে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এই সময় গেরুয়া পোশাক পরিহিত পুতুল পুড়িয়ে দেওয়া হয়।

https://platform.twitter.com/widgets.js

যা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিনা অনুমতিতে মিছিল বের করার জন্য পাটনা পুলিশ ১৫০ জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, হাথরস নিয়ে রাজনীতি প্রবল হয়ে উঠেছে। হাথরস কান্ডের নামে উত্তরপ্রদেশে জাতিবাদ উস্কে দাঙ্গা করানোর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ উঠেছে।

The post হাথরস কান্ডের বিরোধিতার নামে সনাতন ধর্মের অপমান করলেন পাপ্পু যাদব! জ্বালালেন গেরুয়া বস্ত্র পরিহিত কুশপুতুল first appeared on India Rag .



from India Rag https://ift.tt/36Hq64Q
Bengali News
 

Start typing and press Enter to search