-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিগত ৭০ বছরে চীন ভারতের ৪৪ হাজার বর্গ কিমি জমি খেয়ে নিয়েছে, তখন কংগ্রেস ক্ষমতায় ছিল: সুধীর চৌধুরী, সাংবাদিক

- October 07, 2020

লকডাউন ছাড়ার সাথে সাথে জাতীয় স্তরে আরো একবার রাজনৈতিক আক্রমন, পাল্টা আক্রমন তীব্র হয়ে উঠেছে। চীনের সাথে ভারতের যে উত্তেজনা চলছে তার উপর কংগ্রেস পার্টি বিজেপির উপর আক্রমন শুরু করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী হরিয়ানার কুরুক্ষেত্র থেকে মোদী সরকারের উপর আক্রমন করেন এবং সরকারকে দুর্বল বলে আখ্যা দেন।

রাহুল গান্ধী বলেন, যদি এখন দেশে আমাদের সরকার থাকতো তাহলে চীনকে পিছু হটাতে ১৫ মিনিট সময় লাগতো। রাহুল গান্ধী বললেন, UPA সরকার থাকলে চীন কোনো দুঃসাহ করতে পারতো না, এতদিনে আমরা চীনকে বাইরে ফেলে দিতাম। রাহুল গান্ধীর এমন মন্তব্য সামনে আসার পর পাল্টা আক্রমনও শুরু হয়ে গেছে।

তবে রাহুল গান্ধীর এমন মন্তব্যের পর বিজেপি বা বিজেপি সমর্থকরা ছাড়াও সাধারণ জনগণও আক্রোশ প্রকাশ করেছে। নেটিজনরা সোশ্যাল মিডিয়ায় দাবি করেছে যে কংগ্রেস আমলে চীন ভারতের জমি দখল করছে তাহলে কিসের ভিত্তিতে রাহুল গান্ধী এমন মন্তব্য করেছেন।

https://platform.twitter.com/widgets.js

রাহুল গান্ধীর বক্তব্য প্রসঙ্গে জি নিউজের সাংবাদিক সুধীর চৌধুরীও মন্তব্য করেছেন। সুধীর চৌধুরী বলেছেন, ” রাহুল গান্ধী বলেছেন যে আমাদের সরকার থাকলে ১৫ মিনিটে চীনকে বাইরে ফেলে দিতাম। বিগত ৭০ বছরে চীন ভারতের ৪৪ হাজার বর্গকিলোমিটার জমি কবজা করেছে। তখন কংগ্রেসের সরকার ক্ষমতায় ছিল।” আসলে জহরলাল নেহেরুর আমল থেকে কংগ্রেস সরকারের ভুল নীতির জন্য ভারতকে ভুগতে হয়েছে এবং আজও সেই ফল ভুগেই চলছে। কংগ্রেস সরকারের নীতির কারণে ভারতের ৪৪ হাজার বর্গ কিমি এলাকা চীনের দখলে। আর এই বিষয়টি রাহুল গান্ধীকে স্মরণ করিয়ে দেন সুধীর চৌধুরী।

The post বিগত ৭০ বছরে চীন ভারতের ৪৪ হাজার বর্গ কিমি জমি খেয়ে নিয়েছে, তখন কংগ্রেস ক্ষমতায় ছিল: সুধীর চৌধুরী, সাংবাদিক first appeared on India Rag .



from India Rag https://ift.tt/33EjO4g
Bengali News
 

Start typing and press Enter to search