-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিজেপির একনায়তন্ত্ৰ চলবে না! কেন্দ্রের বিরুদ্ধে আবারও সরব নুসরাত জাহান

- September 24, 2020

কৃষি বিল ইস্যুতে কেন্দ্রকে ঘেরার জন্য বিরোধী দলগুলি প্রায় একসুরে সুর মিলিয়েছে। কেন্দ্র সরকার কৃষকদের অধিকার কেড়ে নিচ্ছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। অন্যদিকে কৃষি বিল পাস করানোকে তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের হত্যা বলে আক্রমন করেছে। রাজ্যসভায় ৮ জন সাংসদকে সাসপেন্ড করার পর আরো মুখর হয়ে উঠেছে বিরোধীদলগুলি। সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে তৃণমূলের দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনও রয়েছে।

এখন কেন্দ্র সরকারের বিরুদ্ধে কৃষি বিল নিয়ে সরব হয়েছে তৃণমূল সাংসদ নুসরাত জাহান। বিজেপি গণতন্ত্রের হত্যা করছে বলে অভিযোগ তুলেছেন নুসরাত জাহান। বিজেপি একনায়তন্ত্ৰ চালাচ্ছে বলেও অভিযোগ অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। তৃণমূল সাংসদ টুইট করে ‘বিজেপির একনায়তন্ত্ৰ চলবে না’ লিখে প্রতিবাদ জানিয়েছেন।

https://platform.twitter.com/widgets.js

একইসাথে নুসরাত জাহান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর একটা টুইট শেয়ার করেছেন। মমতা ব্যানার্জী ৮ জন সাংসদের সাসপেন্ড করার প্রতিবাদ জানিয়েছিলেন। গণতন্ত্রের হত্যা হচ্ছে লিখে মমতা ব্যানার্জী টুইটারে প্রতিবাদ করেছিলেন। সেই টুইটকে শেয়ার করেছেন নুসরাত জাহান।

মমতা ব্যানার্জী লিখেছিলেন, আমরা মাথা নামাবো না, লড়াই করে যাবো। মমতা ব্যানার্জীর সেই বক্তব্যকে জোর দিয়ে টুইট শেয়ার করেন নুসরাত জাহান। প্রসঙ্গত সাংসদ নুসরাত জাহানকে রাজনীতির মাঠে এখন বেশ সক্রিয়ভাবে কাজ করতে দেখা যাচ্ছে। অভিনয়ের জগতে জুড়ে থাকার পরও প্রায় প্রত্যেক ইস্যুতে মন্তব্য করে নিজের স্থান স্পষ্ট করছেন নুসরাত জাহান। এখন কৃষি বিলের ইস্যতেও তার ব্যাতিক্রম রাখেননি তৃণমূল সাংসদ।তবে শুধু কৃষি বিল নয়, বিজেপিকে মহিলা বিরোধী লিখেও আক্রমন করেছেন নুসরাত জাহান।

The post বিজেপির একনায়তন্ত্ৰ চলবে না! কেন্দ্রের বিরুদ্ধে আবারও সরব নুসরাত জাহান first appeared on India Rag .



from India Rag https://ift.tt/330Qlkx
Bengali News
 

Start typing and press Enter to search