ABP নিউজ এর এক সাংবাদিকের বিরুদ্ধে মুম্বই থেকে গুরুতর অভিযোগ উঠেছে। ABP এর সাংবাদিক অন্য এক নিউজ চ্যানেলের সাংবাদিকের সাথে গুন্ডাগিরি করেছে বলে অভিযোগ রয়েছে। রিপাবলিক টিভির সাংবাদিক প্রদীপ ভান্ডারীকে ABP এর সাংবাদিক মনোজ বর্মা থাপ্পড় মেরেছেন।
মনোজ বর্মা গুন্ডাগিরি করে প্রদীপ ভাণ্ডারির ফোন ও চশমা ভেঙে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভান্ডারী বলেছেন, “TRP এর কারণে ABP এর সাংবাদিক ক্ষোভে ভুগছে তাই সেটা আমার উপর প্রকাশ করেছে। ড্রাগস সম্পর্কিত প্ৰশ্ন করায় আমাকে ঘুষি মারা হয়েছে। মুম্বই পুলিশও আমাকে চুপ করে থাকতে বলেছিল।”
প্রদীপ ভান্ডারী এই ঘটনা নিয়ে টুইটারে সরব হয়েছেন। উনি লিখেছেন, জানেন মহারাষ্ট্রে সত্য বলার দাম কতটা? নামি দামি চেহেরাগুলির বিষয়ে যত পর্দাফাঁস হচ্ছে ততই ওদের রাগ বাড়ছে। যখন পুলিশ দিয়ে কাজ হচ্ছে না তখন ABP ও NDTV এর গুন্ডাদের পাঠানো হয়েছিল হাতাহাতি করতে। হাতাহাতি হওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার উপর অনেকে প্রদীপ ভান্ডারীকে সমর্থন জানিয়েছেন এবং পাশে থাকার কথা লিখেছেন।
जानते है महाराष्ट्र में सच बोलने की क़ीमत क्या है?
कार्टेल के नामी-गिरामी चेहरे जैसे-जैसे एक्सपोज़ हो रहे है, उनका ग़ुस्सा और बढ़ता जा रहा है।जब पुलिस से भी काम नहीं बना तो आज NDTV और ABP के गुंडे पत्रकारों को मेरे पास हाथपाई करने भेज दिया। लेकिन मैं टूटने वालों में से नहीं हूँ। pic.twitter.com/z2fvH2KkUK— Pradeep Bhandari(प्रदीप भंडारी) (@pradip103) September 24, 2020
https://platform.twitter.com/widgets.js
রিপাবলিক নিউজের সাংবাদিক প্রদীপ ভান্ডারী আরো বলেছেন, আমি ভেঙে যাওয়ার মতো ব্যাক্তি নয়।প্রসঙ্গত, ভান্ডারী ড্রাগস বিষয়ে সমস্ত আপডেটের উপর কাজ করছেন। উনি নারকোটিস কন্ট্রোল বিউরোর কাছে রিপোটিং করছিলেন। সেই সময় ABP নিউজ এর রিপোর্টারের সাথে উনার হাতাহাতি হয়।
The post রিপাবলিক নিউজের সাংবাদিকের সাথে মারপিট করার অভিযোগ ABP এর এক সাংবাদিকের বিরুদ্ধে! ভাইরাল হল ভিডিও first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3j6rW2M
Bengali News