-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

থাইল্যান্ডের অসহায় মানুষদের জন্য দিকে দিকে ত্রাণ পৌঁছে দিয়ে দেবদূত হয়ে উঠলো VHP-এর কর্মীরা

- June 15, 2020


নয়া দিল্লীঃ করোনার প্রকোপ থামার নাম নিচ্ছে না। প্রতিদিনই করোনার মামলা বেড়েই চলেছে। আর এর মধ্যে বিশ্ব হিন্দু পরিষদ (VHP) বিভিন্ন সমস্যার সন্মুখিন মানুষদের সেবার জন্য দিনরাত এক করছে। VHP লাগাতার অসহায় মানুষদের সাহায্য করে চলেছে। আর এই সাহায্য শুধু ভারতেই সীমিত না, VHP নিজেদের এই কাজ দেশের বাইরেও চালিয়ে যাচ্ছে।

আর এই ক্রমেই VHP থাইল্যান্ডে (Thailand) করোনা প্রভাবিত মানুষদের কাছে সাহায্য নিয়ে পৌঁছাচ্ছে। VHP থাইল্যান্ড শনিবার ব্যাংককের চোর্ম থং জেলার ৩০০ পরিবারের কাছে সাহায্য পৌঁছে দেয়। VHP থাইল্যান্ডের ৯ টি জেলায় ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্য স্থির করেছে। আর সেইন নয়টি জেলার মধ্যে চোর্ম থং সপ্তম জেলা ছিল, সেখানে VHP রেশন সমেত সমস্ত প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়।

https://platform.twitter.com/widgets.js

সংগঠনের স্বয়ংসেবকেরা সমস্যার সন্মুখিন পরিবার গুলোর হাতে ১.৫ কুইন্টাল চাল, ৩০০ বোতল সোয়া সস, ৩০০ প্যাকেট নিরামিষ নুডল, ভারতীয় স্ন্যাক্স আর জলের বোতল বিতরণ তুলে দেয়। VHP থাইল্যান্ডের মানুষের সাহায্য করার সময় থাইল্যান্ড সরকার দ্বারা লাগু সমস্ত নির্দেশ পালন করে আর এর সাথে সাথে স্থানীয় প্রশাসনের সাহায্য নেয়।

সংগঠন এখনো পর্যন্ত থাইল্যান্ডের সাত জেলার মানুষের হাতে সাহায্য পৌঁছে দিয়েছে। আর আগামী দুই সপ্তাহের মধ্যে আরও দুটি জেলায় সাহায্য পৌঁছে দেবে।



from India Rag https://ift.tt/3huEFMa
Bengali News
 

Start typing and press Enter to search