PM CARES ফান্ড নিয়ে বিরোধী দলগুলি মোদী সরকারকে আক্রমন করতে কোনোভাবেই পিছু হাঁটেনি। তবে এই তহবিলের ব্যাবহার সরকার যেভাবে করতে শুরু করেছে তাতে বিরোধীরা মুখে কুলুপ আটতে বাধ্য হয়েছে। PM CARES ফান্ড এখন সরাসরি জনগণের জন্য নিয়োজিত করা হচ্ছে। যার দরুন হাসপাতালগুলিতে ভেন্টিলেটর পৌঁছাতে শুরু হয়েছে।
এই ফান্ডকে কাজে লাগিয়ে 50,000 ভেন্টিলেটর তৈরি করা হচ্ছে। লক্ষণীয় বিষয় এই যে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় এই সব করা হচ্ছে। অর্থাৎ স্বদেশী শক্তিকে আরও মজবুত করার উপরেও প্রয়াস চলছে।

তাছাড়াও শ্রমিকদের জন্যেও ১০০০ কোটি টাকার বিধানও প্রধানমন্ত্রী কেয়ার্স থেকে করা হয়েছে। একইসাথে করোনার ভ্যাকসিন তৈরিতে যে রিসার্চ চলছে, প্রধানমন্ত্রী কেয়ারস তহবিল থেকে তাতেও ১০০ কোটি টাকা প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত জানিয়ে দি, এতদিন অবধি দেশে প্রায় ৪৭,০০০ ভেন্টিলেটর উপলব্ধ ছিল। কিন্তু PM CARES এর আশ্চর্য পরিণামফল এই যে, শুধুমাত্র এই ফান্ড থেকেই দেশ মোট ৫০,০০০ ভেন্টিলেটর পাবে। গুরুত্বপূর্ণ ব্যাপার সমস্ত ভেন্টিলেটরস গুলি স্বদেশী।

এক রিপোর্ট অনুযায়ী, এতদিন অবধি পাবলিক সেক্টরে ১৭,৮৫০ টি এবং প্রাইভেট সেক্টরে ২৯,৬৩১ টি ভেন্টিলেটর মজুত ছিল। মোট ৪৭,৪৮১ টি ভেন্টিলেটর ছিল। কেন্দ্র সরকার জানিয়েছে, ৫০ হাজার নতুন ভেন্টিলেটরের জন্য ২০০০ কোটি টাকা খরচ করা হবে। যার ফলে দেশে মোট ভেন্টিলেটরের সংখ্যা ৯৭,৪৮১ অর্থাৎ ১ লক্ষের কাছে পৌঁছাবে।
from India Rag https://ift.tt/3d80Lk9
Bengali News