-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বসিরহাটে দাঙ্গা লাগানোর পেছনে ছিল বিএসএফ এর হাতঃ মমতা ব্যানার্জী

- May 11, 2019

একটি ক্লাস ইলেভেনের ছাত্রের ফেসবুকের পোস্ট ঘিরে ২০১৭ সালের ২রা জুলাই জ্বলে উঠছিল বসিরহাটের বাদুড়িয়া (Baduria riots)। নাবালক হিন্দু সৌভিক সরকারের ফাঁসির দাবি তুলেছিল বসিরহাটের ধর্মপ্রাণ সংখ্যালঘুরা। অত্যাচার করা হয়েছিল অনেক হিন্দুদের ঘরবাড়িতেও। আগুনের গোলায় পরিণত হয়েছিল বসিরহাটের বাদুড়িয়া। এই ঘটনার জেরে মৃত্যু হয়েছিল ১ জনার। আহত হয়েছিলেন ২৩ জন। এই ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করেছিল পুলিশ। উত্তেজনা ছড়ানোর জন্য তৃণমূলের এক নেতাকেও গ্রেফতার করেছিল পুলিশ।

ঘটনা কেটে গেছে প্রায় দুবছর। রাজ্যের হিন্দু সংগঠন হিন্দু সংহতির সহায়তায় সৌভিক সরকারকেও জেল থেকে ছাড়ানো হয়েছে। এবার নির্বাচনী প্রচারে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য আবার সেই দাঙ্গার কথা স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

আজ বসিরহাট কেন্দ্রের দলীয় প্রার্থী নুসরত জাহান এর সমর্থনে একটি সভায় সেই দাঙ্গার প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। শুধু প্রসঙ্গ টেনে আনাই নয়, ওই দাঙ্গার জন্য সরাসরি BSF কে দায়ি করলেন তিনি।

নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) বলেন, ‘বাংলাদেশের সীমান্ত খুলে, লোক ঢুকিয়ে দাঙ্গা বাঁধিয়েছে BSF ৷ তাঁরাই অশান্তি করে দিয়ে, মানুষের ক্ষতি করে দিয়ে চলে গেছে৷” নিজের ব্যার্থতার দোষ অন্যের ঘাড়ে চাপানোই রাজনৈতিক দলের প্রধান কাজ। কিন্তু নিজের ব্যার্থতা ঢাকতে শেষে দেশের সুরক্ষায় থাকা জওয়ানদের উপরে দোষ চাপিয়ে দেওয়া কতটা প্রাসঙ্গিক?



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2HdUfM3
Bengali News
 

Start typing and press Enter to search