গতকাল ৩রা এপ্রিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে একটি বিশাল জনসভা করেন। মোদীর ওই জনসভা দেখার জন্য প্রচুর পরিমাণে বাঙালিরা ব্রিগেডে এসে ভিড় করে।
মোদীজির ওই জনসভায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছিল, আর সেই ভিড় পুরানো অনেক রেকর্ডই ভেঙে দেয়। বেজেপির এই র্যালি সুপারহিট হয়েছে আর কলকাতা সমেত গোটা বাংলায় গতকাল মোদী – মোদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
এই জনসভার পর একদিকে যেমন মোদী সমর্থকেরা চরম উৎসাহিত ছিল, তেমনই আরেকদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী চরম আতঙ্কিত ছিলেন। মমতা ব্যানার্জীর আতঙ্কের কারণ হল, ওনার হাত থেকে এবার ক্ষমতা চলে যাবে। আর মমতা ব্যানার্জীর এই আতঙ্ক দেখা যায় টুইটারে। কারণ উনি টুইটারে বেছে বেছে মোদী সমর্থকদের ব্লক করা শুরু করে দেন।
How’s the josh @mamataofficial ?? pic.twitter.com/4QWYPJ2S9d
— Chowkidar Shashank Singh (@pokershash) April 3, 2019
মোদীজির র্যালির একটি ভিডিও অনেক মানুষেই শেয়ার করছেন। আর সেই ভিডিওকে শশাঙ্ক সিংহ নামে এক টুইটার ইউজার শেয়ার করে মমতা ব্যানার্জীকে ট্যাগ করে, ওই ব্যাক্তি ট্যাগ করে জিজ্ঞাসা করেন, দিদি এটা দেখে আপনার জোশ কেমন?
যখনই ওই ব্যাক্তি মমতা ব্যানার্জীকে মোদীজির সভার ভিড় দেখিয়ে একটি ভিডিও ট্যাগ করেন। তখনই মমতা ব্যানার্জী রেগে মেগে ওই ব্যাক্তিকে ব্লক করে দেন।
মমতা ব্যানার্জীর রাগার প্রধান কারণই হল, ওনাকে মোদীজির সভার ভিড় দেখানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি এটা সেই ব্রিগেড গ্রাউন্ড যেখানে মাস খানেক আগে মমতা ব্যানার্জী অনেক কটি বিরোধীদলকে একসাথে এনে মিটিং করেছিলেন। কিন্তু মমতা ব্যানার্জীর ইউনাইটেড ইন্ডিয়া সভার ভিড়ের থেকে অনেক বেশি সংখ্যক মানুষ গতকাল নরেন্দ্র মোদীকে দেখতে ব্রিগেডে গেছিলেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2FZtrhN
Bengali News