-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ক্ষমতায় এলে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল হবেনা, সাফ জানিয়ে দিলো কংগ্রেস

- April 04, 2019

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নিউজ-১৮ কে দেওয়া একটি সাক্ষাৎকারে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার কথা বলেন। অমিত শাহ এর ওই মন্তব্যের পর কংগ্রেসের প্রতিক্রিয়াও সামনে এসেছে। কংগ্রেস থেকে জানানো হয় যে, আমাদের এই বিষয় নিয়ে গর্ব হয় যে, জেদিল থেকে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা লাগু হয়েছে, তখন থেকে কংগ্রেস ওই রাজ্যের উন্নতি করেছে। কংগ্রেস থেকে জানানো হয়, জম্মু-কাশ্মীর ভারতের অভিন্ন অংশ আর এখানে বিগত ৭০ বছর ধরে ৩৭০ ধারা ছিল, আর থাকবেও।

কংগ্রেসের নেতা গুলাম নবী আজাদ বলেন, ‘ কংগ্রেসের একটাই কথা আর সেটা হল, জম্মু কাশ্মীরে শান্তি ফেরাতে কথাবার্তাই একমাত্র পথ।” উনি বলেন, কংগ্রেসের দুটো পলিসি হবে, প্রথম- সীমান্তে সুরক্ষা নিয়ে কোন সমঝোতা না করা। দ্বিতীয়- জম্মু কাশ্মীরের মানুষের মন জয় করার প্রয়াস।

গুলাম নবী আজাদ বলেন, কাশ্মীরে শুধু বর্ডারেই সেনা মোতায়েন হবে, যাতে দেশে অনুপ্রবেশ আটকানো যায়। আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র সীমান্ত পেড়িয়ে পাকিস্তান থেকে এদেশে জঙ্গি আসেনা। কাশ্মীরের বিভিন্ন এলাকায় যুবকদের জিহাদের নামে ব্রেন ওয়াশ করা হয়। আর তাঁদের সেনার বিরুদ্ধে লড়াই করার জন্য হাতে বন্দুক নিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয়।

তাছাড়াও কাশ্মীরের বাসিন্দাদের ব্রেন ওয়াশ করে তাঁদের হাতে পাথর তুলে দিয়ে সেনার বিরুদ্ধে লড়তে পাঠিয়ে দেওয়া হয়। এমত অবস্থায় কাশ্মীর থেকে সেনা উঠিয়ে নিয়ে কাশ্মীর আবার জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠবে।

মোদী আমলে জঙ্গিরা কাশ্মীর থেকে বেরানোর সাহস দেখাতে পারেনি। আর কংগ্রেস ক্ষমতায় এলেই কাশ্মীর থেকে সেনা তুলে নেবে। এবং এর প্রভাব পড়বে গোটা দেশে। তখন জঙ্গিরা দেশের বিভিন্ন যায়গায় ঢুকে জঙ্গি কার্যকলাপ চালাবে।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2YNKpHt
Bengali News
 

Start typing and press Enter to search