১৪ ই ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ে হামলা হওয়ার পর পাকিস্তানের প্রতি ক্ষোভ চারিদিক থেকেই আসছে। কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে খেলার ময়দানেও এর প্রভাব দেখা যাচ্ছে। আসন্ন বিশ্বকাপে পাকিস্তান আর ভারতের ম্যাচের উপরেও এর প্রভাব পড়েছে।
অনেক প্রাক্তন দিগগজ ক্রিকেটার পাকিস্তানের সাথে ভারতের ম্যাচ বয়কট করার দাবি তুলেছে। ২০০৭ এর টি-টুয়েন্টি বিশ্বকাপ আর ২০১১ এর বিশ্বকাপ জেতানো খেলোয়াড় গৌতম গম্ভীরও এর পক্ষে।
গৌতম গম্ভীর বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ না খেলার আবেদন করেছেন। উনি এও বলেছেন যে, যদি ভারত আর পাকিস্তানের মধ্যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল ও হয়, তাহলে ভারতের ওই ম্যাচ বয়কট করা উচিৎ।

গৌতম গম্ভীর বলেন, যদি পাকিস্তানের সাথে না খেলার জন্য ভারতীয় দলকে দুই পয়েন্ট হারাতেও হয়, তাহলেও কুছ পরোয়া নেহি। উনি এও বলেন যদি এরকমই হয়, তাহলে দেশের জনতাকে টিম ইন্ডিয়ার আরও বেশি করে সমর্থন করা উচিৎ। উনি বলেন, এশিয়া কাপকেও বয়কট করা উচিৎ ভারতের, মদ্দা কথা আমরা পাকিস্তানের সাথে খেলব না। আমার কাছে ক্রিকেটের থেকে আমার দেশ আর সেনার প্রতি ভালোবাসা অনেক বেশি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2JmJIBr
Bengali News