-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ফের ভাঙন তৃণমূলে! এবার দলবল নিয়ে বিজেপিতে যোগ দিলেন এই দাপুটে নেতা

- March 18, 2019

বিজেপির লক্ষ্য স্থির। যেকোনরকম ভাবেই এরাজ্যে ২০ টির বেশি আসন দখল করতে চায় গেরুয়া শিবির। আর সেই লক্ষ্য পূরণ করতে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবিরের নেতা, নেত্রীরা। আপাতত তৃণমূল থেকে অর্জুন সিং এর মত দাপুটে নেতা ছাড়াও টেনে নিয়েছে দুটি সাংসদ ও একটি বিধায়ক। তাছাড়াও আরও কিছু সাংসদ ও বিধায়ক লাইনে আছে বলে বিজেপি সুত্রের খবর। মুকুল রায় আগেই বলে দিয়েছেন ‘এটা শুধু ট্রেলার ছিল” ওনার এই কথাতেই স্পষ্ট যে খুব শীঘ্রই তৃণমূল থেকে আরও নেতারা বিজেপিতে যোগদান করতে চলেছেন।

রবিবার আরামবাগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূলের বেশ কিছু কর্মীবৃন্দ। আর আজও সেই আরামবাগ এবার আরামবাগের গোঘাটে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের দাপুটে নেতা বঙ্কিম দলুই।

ওনার সাথে দল ছেড়ে ওনার বেশ কিছু অনুগামীও বিজেপিতে যোগ দেন। গোঘাট ২নং ব্লকের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের প্রাক্তন সদস্য দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিজ্ঞা নেন।

ওই ব্লকের ৩০ জন কর্মীকে নিয়ে তিনি বিজেপিতে যোগ দেন, তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2TWrACq
Bengali News
 

Start typing and press Enter to search