-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আসানসোলে হতে চলেছে একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ঘোষণা আসানসোল পুরসভার।

- November 11, 2017
আসানসোল: কয়েকটি উন্নয়ন প্রকল্পের সিদ্ধান্ত নিলো আসানসোল পুরসভা।গত সোমবার মেয়র পরিষদের বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৈঠক শেষে মেয়র বলেন,'আসানসোল পুরনিগমের এলাকা বেড়ে যাওয়ায় কাজকর্ম এর পরিধিও অনেক বেড়েছে।জুবলীর কাছে ৮ একর জমি আমরা সরকারি ভাবে পেয়েছি ওখানে নতুন পুরভবন হবে।এছাড়া ২০০০ আসন বিশিষ্ট একটা অডিটোরিয়াম হবে।বার্নপুরের সম্প্রীতি ভবন এবং জামুরিয়ার কাজী নজরুল ভবনেরও সম্প্রসারণ হবে বলে এদিন বৈঠকে ঠিক হয়েছে।রাণীগঞ্জ ও কুলটি তে নতুন টাউন হল হবে।জিটি রোড সহ শহরের যানজট কমাতে ৫ টি ফুট ওভারব্রিজ তৈরী করা হবে।স্কুলের ছাত্র ছাত্রীরা এতে সবচেয়ে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।ডিস্ট্রিক্ট লাইব্রেরি এর পশে আসানসোলের নিজস্ব মিউজিয়াম হবে বলেও জানা গেছে।যদিও এখন দেখার যে এই প্রতিশ্রুতি গুলি পূর্ণ হয় কিনা,কারণ আসানসোলে অনেক বার এরম বড় বড় প্রজেক্ট এর কথা বলা হলেও বেশিরভাগই পূর্ণ হয়নি।উদাহরণ সরূপ পাঁচগাছিয়াতে ইন্টারন্যাশনাল প্লে গ্রাউন্ড এবং  কালীপাহাড়িতে নতুন বড় বাস স্ট্যান্ড এর কথা উঠে আসছে।অন্যদিকে জামুরিয়া বাসীদের অনেকদিনের দাবি জামুরিয়াতে একটি বড় সরকারি হাসপাতাল ও একটি কলেজের।যদিও এব্যাপারে কোনো কথা জানায়নি কর্তৃপক্ষ।
 

Start typing and press Enter to search