-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সুশান্ত সিং মামলায় ছড়ানো হয়েছিল ভুয়ো খবর! আজতক চ্যানেলকে দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানা

- October 08, 2020

হাথরস কাণ্ডে কিভাবে মিডিয়া এক তরফা খবর পরিবেশন করছিল তার প্রমান এখন ধীরে ধীরে সামনে আসছে। জাতিবাদকে উস্কে দিয়ে সরকারের বদনামের ষড়যন্ত্র কষা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। তবে হাথরস কান্ডের আগে সুশান্ত সিং রাজপুত মামলায় কিছু মিডিয়া ঘটনাটিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছিল। বিভিন্ন ভুয়ো তথ্য পরিবেশন করে দেশের জনগণকে ভ্রমিত করার প্রয়াস হয়েছিল বলেও অভিযোগ উঠেছিল।

এখন সুশান্ত সিং রাজপুত মামলার সাথে জড়িত এক অন্য ধরনের খবর সামনে আসছে। আসলে নিউজ ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ডস অথরিটি ইন্ডিয়া টুডের হিন্দি ভার্সন আজতাক এর উপর জরিমানা লাগিয়ে দিয়েছে। ভুয়ো তথ্য দেওয়ার কারণে আজতাকের উপর ১ লক্ষ টাকার জরিমানা লাগানো হয়েছে। NBSA এই জরিমানা লাগিয়েছে তার মূল কারণ সুশান্ত সিং রাজপুত মামলায় আজতাক ভুয়ো টুইট পরিবেশন করেছিল।

NBSA আজতক চ্যানেলকে ক্ষমা চাইতে বলেছে। নিউজ ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ডস অথরিটির তরফে বলা হয়েছে, আজতাক ৭ দিনের মধ্যে ক্ষমা চেয়ে তার প্রমাণ যেন জমা দেয়। একই সাথে ৭ দিনের মধ্যে জরিমানাও জমা দিতে বলা হয়েছে। আজ তাক যে টুইট করেছিল তা কর্তৃপক্ষ পরে ডিলেট করেছিল। তবে ভিত্তিহীনভাবে ওই সুশান্ত এর উপর পোস্ট করেছিল বলে অভিযোগ রয়েছে।

https://platform.twitter.com/widgets.js

জানিয়ে দি, সুশান্ত সিং মামলায় আজতাক এর সাথে অ রিপাবলিক চ্যানেলের টুইটার যুদ্ধও দেখা গেছিল। আসলে এই মামলায় দুই চ্যানেলের ভিন্ন মত ছিল। সম্প্রতি আজ তাক এর এক সাংবাদিক কঙ্গনার বিরুদ্ধে রিপোটিং করতে গিয়ে জনগণের আক্রোশের মুখোমুখি হয়েছিল। কিছুজন আজতক মুর্দাবাদ শ্লোগান পর্যন্ত দিয়েছিল।

The post সুশান্ত সিং মামলায় ছড়ানো হয়েছিল ভুয়ো খবর! আজতক চ্যানেলকে দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানা first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2I9As3k
Bengali News
 

Start typing and press Enter to search