-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

অবিশ্বাস্য ভাবে পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, আমেঠিতে পিছিয়ে রাহুল গান্ধী

- May 22, 2019

lok sabha election result: আজ সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে। আজ স্থির হবে আগামী পাঁচ বছর দেশে কার ক্ষমতা থাকবে। আজ ৫৪২ টি আসনের ফলাফল ঘোষণা হতে চলেছে। গণনা শুরু হতেই চারিদিকে বিজেপির নেতৃত্বাধীন ডঙ্কা বাজতে শুরু করেছে। দেশের প্রতিটি রাজ্য থেকেই এনডিএ জোট এগিয়ে রয়েছে।

লোকসভা ভোটের আগেই নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে, বিজেপি একাই এবার ৩০০ টি আসন নিয়ে আবার ক্ষমতায় আসতে চলেছে। যদিও বিজেপি বিরোধী দল গুলো নরেন্দ্র মোদীর এই ভবিষ্যৎ বাণী মানতে নারাজ। বাংলার শাসক দল তৃণমূল বিজেপি সারা ভারতে মাত্র ১০০ টি আসন পাবে বলে ঘোষণা করেছিল। তেমনই তৃণমূল বাংলায় ৪২ টি আসনের মধ্যে বিয়াল্লিশটি জিতবে বলে দাবি করেছিল। কিন্তু গণনা শুরু হতেই বাংলায় সবুজ রঙ উধাও হতে দেখা যাচ্ছে।

রাজ্যের ৪২ টি আসনের মধ্যে গণনা শুরু হতেই বিজেপি ৬ টি আসনে এগিয়ে গেছে। কংগ্রেস ৩ টি ও শাসক দল তৃণমূল ৭ টি আসনে এগিয়ে আছে দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগিয়ে।

উত্তর প্রদেশের বিজেপি ১৪, মহাজোট ১, ও কংগ্রেস ১ টি আসনে এগিয়ে। মহারাষ্ট্রে বিজেপি ১৯, কংগ্রেস ৯। বিহারে বিজেপি ৪, কংগ্রেস ১। দেশের ২১১ টি আসনের মধ্যে এনডিএ ১৫৪ টি আসনে, ইউপিএ ৭৯ এবং অন্যান্য ৪১ টি আসনে এগিয়ে। উত্তর প্রদেশের আমেঠি আসন থেকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বিজেপির প্রার্থী স্মৃতি ইরানীর থেকে ১৯ ভোটে পিছিয়ে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2QglZT7
Bengali News
 

Start typing and press Enter to search