কারগিল যুদ্ধ চলাকালীন সময় ২৬শে জুলাই ১৯৯৯-এ ভারতীয় সেনা(Indian army) “অপেরেশন বিজয়” কে সফলতাপূর্বক ভাবে শেষ করেছিল। এই যুদ্ধে ভারতের প্রায় পাঁচশো জোয়ান শহীদ হয়েছিল। এই জোয়ানদের মধ্যে কিছু এমন ছিলেন যাদের বীর গাথাকে আজও স্মরণ করা হয়, তার মধ্যে একটি নাম হলো রিটায়ার্ড ফৌজি দিংগেদ্র সিং।
রাজস্থানের শিখরের বাসিন্ধা দিংগেদ্র সিং কারগিল যুদ্ধে পাকিস্তানি ফৌজের সঙ্গে সাহসী মোকাবিলা করেছিলেন। যুদ্ধের সময় দিংগেদ্রর পাঁচটি গুলি লেগেছিল, তা সত্ত্বেও তিনি ৪৮ পাকিস্তানি সৈনিক ও অনুপ্রবেশকারীদের মেরেছিলেন।
রিটায়ার্ড ফৌজি উরি হামলার পর বলেছিলেন যে এবার যদি যুদ্ধ হয় তিনি লড়ার জন্য বর্ডারে অবশ্যই যাবেন ও ১০০ জন কে মেরে ফিরবেন। উনি জানান যে যেদিন যুদ্ধ ঘোষণা হবে সেদিন তিনি বিছানা ছেড়ে নিজের ব্যাটালিয়ানদের কাছে চলে যাবেন ।দিংগেদ্র বলেন যে যদি ভারতীয় সরকার বা ব্যাটালিয়ান অনুমতি না দেয় তবে তিনি তাদের মানানোর জন্য যত চেষ্টা করার করবেন। তিনি সেনার সবচেয়ে ভালো ব্যাটালিয়ান ২ রাজপুতানা রাইফেলসে ছিলেন।
কারগিল যুদ্ধ চলাকালীন সময় দিংগেদ্র চাকু দিয়ে পাকিস্তানের মেজর আনোয়ারের মাথা কেটে তার উপর পতাকা উড়িয়ে দিয়েছিলেন। দিংগেদ্রর অনুযায়ী, ওনার কাছে যুদ্ধের অনুভব আছে। যদি লড়াই করার সুযোগ না পায় তো কী হয়েছে ফৌজি সাথীদের কোনো কাজে তো সে আসতে পারবে। যুদ্ধের পর দিংগেদ্র সিং-কে রাষ্ট্রপতি ডাক্তার কেআর নারায়ণ মহাবীর চক্র দিয়ে সম্মানিত করেছিলেন। দিংগেদ্র ইন্ডিয়ান আর্মির বেস্ট কোবরা কমান্ডর রূপেও পরিচিত ছিলেন। ৪৭ বছর বয়সি দিংগেদ্র সিং ২০০৫ সালে রিটায়ার্ড হয়েছিলেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2W4XjDo
Bengali News