-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

হিন্দু মেয়েদের রক্ষা করতে ‘লাভ জিহাদ’ এর বিরুদ্ধে রাজ্যের স্কুল কলেজে এই পদক্ষেপ নেবে VHP- বজরং দল।

- September 06, 2018

লাভ জিহাদ নিয়ে তীব্র মেরুকরণ তৈরি করার লক্ষ্যে উত্তর ভারতের পর এবার বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিমবঙ্গেও রাস্তায় নামছে। মঙ্গলবার ঘোষণা করা হয়েছে যে, বজরং দল ও দুর্গাবাহিনী তাদের সমগ্র দল নিয়ে প্রচারে নামবেন লাভ জিহাদের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য। এছাড়াও সচেতনতা বাড়ানো হবে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে।  সৌরিশ মুখোপাধ্যায়ের যিনি ভিএইচপির মুখপাত্র তিনি জানান যে, আমরা প্রচার করব, সাধারন মানুষ কে সচেতন করব লাভ জিহাদের বিরুদ্ধে। সমগ্র রাজ্য জুড়ে প্রচার অভিযান চালিয়ে আমরা হিন্দু পরিবার গুলিকে এর বিপদ সম্পর্কে জাগরণ করব। হিন্দু বোনেদের মিথ্যা ভালোবাসার ফাঁদে ফেলে টার্গেট করছে মুসলিম যুবকরা, পরে তাদেরকেই ব্যাবহার করছে লাভ জিহাদ হিসাবে, আমরা সবার কাছে সেটাই তুলে ধরব। বিভিন্ন স্কুল, কলেজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও জোরদার প্রচার চালানো হবে বলেও জানান তিনি।

শচীন্দ্রনাথ সিনহা যিনি পূর্ব ভারতে ভিএইচপি-র সাংগঠনিক সম্পাদক তিনি এই দিন বলেন যে, পশ্চিমবঙ্গে লাভ জিহাদ একটা বড়ো আকার ধারন করেছে। এর বিরুদ্ধে আমরা যথাযথ ব্যাবস্থা নিব। এই সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করে চলেছি। বাংলার প্রতিটি মা-বোন কে আমরা পরামর্শ দেব এর বিরুদ্ধে কিভাবে মোকাবিলা করতে হয় সেই ব্যাপারে। যেসব ক্ষেত্রে লাভ জিহাদের শিকার হয়ে গেছেন ইতিমধ্যে সেই দিক গুলিতে আমরা উপযুক্ত পদক্ষেপ নেব। তাদের কে উদ্ধার করার দায়িত্ব নেবে ভিএইচপি ও বজরং দল।

সৌরিশ মুখোপাধ্যায় দাবি করেন যে, আমাদের কাছে লাভ জিহাদের শিকার হওয়া হিন্দু বোনদের তালিকা আছে। আমরা তাদের প্রত্যেকের বাড়ি গিয়ে তাদেরকে বোঝাবো। তাদের পরিবারের বড়োদের এই ব্যাপারে সচেতন করব। সৌরিশবাবু বলেন যে, আমরা কখনওই ভালোবাসার বিরুদ্ধে নয় তবে হিন্দু মেয়েদের পরিকল্পিতভাবে ধর্মবদলের বিরুদ্ধে আমরা।

বিজেপির এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন যে ভিএইচপি ও আরএসএসের কাজ কে সমর্থন করছেন রাজ্য সরকার। তারা এর প্রতিবাদ করছেন না। আসলে দিন দিন যেভাবে কট্টরপন্থীরা, হিন্দু মেয়েদের ধর্মান্তরনের কাজে নেমে পড়ছে তাতে পদক্ষেপ না নিলে আরো বিপদ বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এমনিতেই হিন্দু সমাজ জিহাদ বা জিহাদ সম্পর্কিত কোনো বিষয় নিয়েই সচেতন নয় যার কারণে বহু সময় ধরে জিহাদিদের শিকার হয় হিন্দু মেয়েরা। এর উপর লক্ষ রেখেয় মাঠে নামছে বিশ্ব হিন্দু পরিষদ।

#অগ্নিপুত্র

The post হিন্দু মেয়েদের রক্ষা করতে ‘লাভ জিহাদ’ এর বিরুদ্ধে রাজ্যের স্কুল কলেজে এই পদক্ষেপ নেবে VHP- বজরং দল। appeared first on India Rag.



from India Rag https://ift.tt/2wO4KPH
 

Start typing and press Enter to search