২০১৯ লোকসভা নির্বাচন যতই সামনে আসছে ততই বিরোধী ও বিজেপির মধ্যে টক্কর বাড়তে চলেছে। একদিকে বিজেপি ২০১৯ এর মধ্যে দেশকে আরো ভালো স্থানে নিয়ে যাওয়া জন্য এবং দেশের অর্থনীতি আরো শক্তিশালী করার জন্য পুরো প্রচেষ্টা লাগিয়ে দিয়েছে। তখন অন্যদিকে বিরোধীরা মোদী সরকারের ঘিরে ফেলার জন্য নিত্য নতুন ইস্যু উঠিয়ে চলছে। মোদী সরকার ২০১৯ এর জন্য প্রচারকাজ সেভাবে শুরু না করলেও বিরোধীরা ঝেড়ে প্রচার শুরু করেছে। এমনকি বিজেপিকে হারানোর জন্য বিরোধীরা এক হয়ে নির্বাচন লড়াই করার সিধান্ত নিয়েছে। শুধু এই নয় রাহুল গান্ধী বিদেশ থেকে কোচ নিয়ে এসে মোদী বিরুদ্ধে লড়াই করার প্ল্যান তৈরি করছে। এর মধ্যেই দেশের নির্বাচনের সবথেকে গুরুত্বপূর্ণ সার্ভে বেরিয়ে এসেছে।
কয়েকমাস আগে I-PAC পলিটিক্যাল একশন কমিটি নামে যে সমীক্ষা শুরু করেছিল তার ফলাফল বেরিয়ে এসেছে। জানিয়ে দি এই সমীক্ষায় বহু লক্ষ মানুষ সামিল হয়েছিলেন। দেশের ৭১২ জেলা জুড়ে এই সমীক্ষা সম্পন্ন করা হয়েছে। প্রশান্ত ভূষণের নেতৃত্বে চালিত এই সার্ভের ৪ লক্ষ ৮৫ হাজার মানুষ যুক্ত রয়েছে। সার্ভেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, অখিলেশ যাদব, মায়াবতী, নীতিশ কুমার, কেজরিওয়ালের মতো নেতাদের নাম উল্লেখ ছিল।

সার্ভেতে ৫৭ লক্ষ বেশি মানুষ ভোট দিয়েছিলেন। সার্ভেতে নরেন্দ্র মোদী ৪৮ শতাংশ ভোট পেয়েছেন সেখানে রাহুল গান্ধী ১১.২ শতাংশ ভোট পেয়ে ২য় স্থান পেয়েছেন , কেজরিওয়াল ৯.৩ শতাংশ ভোট পেয়েছেন। অখিলেশ যাদব পেয়েছেন ৭ শতাংশ ভোট। বাংলার তৃণমূল সমর্থকরা মমতা ব্যানার্জীকে প্রধানমন্ত্রী পদে দেখার জন্য উৎসুক হলেও মমতা ব্যানার্জী ৪.২ শতাংশ ভোট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।

এই সমীক্ষায় শিক্ষা, গ্রামীণ বিকাশ, কৃষি উন্নয়ন, অর্থনীতির মতো এজেন্ডাগুলোকে বাছাই করার অপশন ছিল। পছন্দের এজেন্ডার পর প্রিয় নেতা , নেত্রী বাছাই ও ভবিষ্যৎ এর প্রধানমন্ত্রী বাছাই করার সুযোগ ছিল। উল্লেখযোগ্য ব্যাপার এই যে বাকি ৫ জন বিরোধীদের পাপ্ত মোট ভোট দিয়েও মোদীকে হারানো সম্ভব হচ্ছে না। যাতে সম্পূর্ণভাবে অসফলতার সম্মুখীন হতে হচ্ছে বিরোধীদের। জানিয়ে দি ভারতের রাজনীতিতে এই সার্ভেকে বেশ গুরুত্ব দিয়ে দেখা হয় কারণ এই সার্ভের ফলাফল বাস্তব রাজনীতির ফলাফল নির্ণয় করতে অনেকটা সক্ষম হয়।
পাঠকদের জন্য প্রশ্ন: ২০১৯ লোকসভা নির্বাচনে বিরোধীজোট কি নরেন্দ্র মোদীকে টক্কর দিতে পারবে?
The post বেরিয়ে এলো গুরুত্বপূর্ণ I-PAC সার্ভে! নরেন্দ্র মোদী, মমতা, রাহুলের প্রাপ্ত ভোটসংখ্যা জানলে চমকে উঠবেন। appeared first on India Rag.
from India Rag https://ift.tt/2wTOSfB