-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মোদীকে টক্কর দেওয়া যাচ্ছে না, তাই নির্বাচন জিততে বিদেশি কোচ আনতে চলেছে রাহুল গান্ধী।

- September 05, 2018

সামনেই ২০১৯ লোকসভা নির্বাচন। সেই কথা মাথায় রেখে সব দল তাদের স্র‍্যাট্রেজি তৈরির কাজ শুরু করে দিয়েছে। সব দলের সাথে এক হয়ে কংগ্রেসের এই মুহুতে সবথেকে বড়ো টার্গেট হল দেশের সবচেয়ে বড়ো দল বিজেপি, তার প্রধাননেতা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে হারানো। তাই এবার কংগ্রেস শক্তিধর প্রতিপক্ষ মোদী কে হারানোর জন্য পরিকল্পনা নিয়েছেন “বিদেশী কোচ” আনার। যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে আগামী নির্বাচনে অধ্যাপক স্টিভ জার্ডিংকে দেখা যাবে কংগ্রেসের পরামর্শদাতা হিসাবে। ইনি হলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মোদীজিকে আটকানোর জন্য ২০১৯ নির্বাচনে কংগ্রেস কোনোরকম ত্রুটি রাখতে চাইছেন না তাদের পরিকল্পনায়। তারা সব দিক দিয়ে নিজেদেরকে গুছিয়ে রাখতে চাইছেন যাতে এবার লোকসভা কংগ্রেস দখল করতে পারে।

কংগ্রেস সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিজেই ২০২৯ সালে নির্বাচনে লড়াই করার জন্য এই বিখ্যাত রাজনৈতিক পরামর্শদাতা কে নিযুক্ত করছে চাইছেন তাদের দলের পরামর্শদাতা হিসাবে। জানা জাচ্ছে যে, রাহুল গান্ধি যখন কিছু দিন আগে ব্রিটেন সফরে গিয়েছিলেন সেই সময়েই জার্ডিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই বিষয়ক কিছু আলোচনা হয় তাদের মধ্যে। জল্পনার শুরু এখান থেকেই। এবং জানা গিয়েছে যে প্রাথমিকভাবে সম্মতিও প্রদান করা হয়েছে দুপক্ষের তরফে। এরপর কংগ্রেসের সাথে চুক্তি করতে আসছেন স্টিভ জার্ডিং- এর প্রতিষ্ঠিত সংস্থা এসজেবি স্ট্র্যাটেজিস্ট ইন্টারন্যাশনাল। ফলে বলাই যায় যে কিছু দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হতে পারে।

সবকিছু ঠিকঠাক থাকলেই স্টিভ জার্ডিং কিছু দিনের মধ্যেই ভারতে চলে আসবেন ২০১৯ লোকসভা নির্বাচনের স্ট্র্যাটেজি তৈরি করতে। এই নির্বাচনী বিশ্লেষকের ক্লায়েন্ট তালিকায় রয়েছেন, স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়, হিলারি ক্লিন্টন এবং আল গোরে যিনি প্রাক্তন মার্কিন উপরাষ্ট্রপতি। তবে এবার রাহুল গান্ধির নাম সেই তালিকার সাথে যুক্ত হতে চলেছে। তবে কংগ্রেস নেতাদের একাংশ রাহুল গান্ধির এই সিদ্ধান্তের বিষয়ে সন্দেহ প্রকাশ করছেন। তারা মনে করছেন যে, স্টিভ জার্ডিং কি আধেও ভারতের রাজনীতির এই চাপ সামলে উঠতে পারবেন। তিনি কতটা সফল হবেই সেটাও ভাবাচ্ছেন কংগ্রেসের একাংশ কে।

যেহেতু স্বয়ং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিজেই এই ব্যাপারকে নিজের নিয়ন্ত্রনে নিয়েছেন তাই আর কোনো নেতা আক বাড়িয়ে কিছু মন্তব্য করতে চাইছেন না। এমিনিতেই ভারতের রাজনীতি জটিল তার মধ্যে নরেন্দ্র মোদীর মতো ক্ষমতাশালী নেতাকে টক্কর দেওয়া এর প্ল্যান বিদেশি কোচ দিতে পারবে? রাজনৈতিক মহলের দাবি রাহুল গান্ধী ও কংগ্রেসের এই প্রচেষ্টা বিফলে যাবে কারণ ভারতের রাজনীতিকে ঘুরিয়ে দেওয়া বা মোদীর মতো নেতাকে টক্কর দেওয়ার প্ল্যান কোনো বিদেশি দিতে পারবেন না।

#অগ্নিপুত্র

The post মোদীকে টক্কর দেওয়া যাচ্ছে না, তাই নির্বাচন জিততে বিদেশি কোচ আনতে চলেছে রাহুল গান্ধী। appeared first on India Rag.



from India Rag https://ift.tt/2NMxsYE
 

Start typing and press Enter to search