-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কৃষকদের সাথে আমার দূরত্ব মাত্র একটি ফোনের, কৃষি আন্দোলন নিয়ে ইঙ্গিতপূর্ন বার্তা প্রধানমন্ত্রীর

- January 30, 2021

নয়া দিল্লীঃ সংসদে বাজেট অধিবেশন নিয়ে হওয়ার সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষক আন্দোলন নিয়ে বড় বয়ান দেন। প্রাপ্ত খব্র অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্ত দলের নেতাদের বলেছেন যে, কৃষক আর সরকারের মধ্যে আলোচনার রাস্তা সবসময় খোলা থাকবে। উনি বলেন, সরকার আর কৃষকদের মধ্যে কোনও সমাধান না হলেও আমরা কৃষকদের সামনে বিকল্প রাস্তা রেখেছি। তাঁরা সেটা নিয়ে চর্চা করুক। কৃষক আর আমার মধ্যে শুধু একটি ফোন কলের দূরত্ব আছে মাত্র।

সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সরকার সমস্ত ইস্যু নিয়ে চর্চা করতে প্রস্তুত। আর এই চর্চায় সমস্ত বিষয়েই আলোচনা হবে আর সমস্ত দল গুলোকে বলার সুযোগ দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার কৃষকদের যেই অফার দিয়েছিলেন, সেটি এখনো আছে। কৃষকদের সাথে কথা বলার জন্য সরকার সবসময় প্রস্তুত।

সর্বদলীয় বৈঠক নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি বলেন, ‘আজ সর্বদলীয় বৈঠকে ১৮ টি দল অংশ নিয়েছিল আর কৃষক এবং কৃষি আইন নিয়ে চর্চা হয়। আলোচনায় ছোট দল গুলোকে বেশি সময় দেওয়া নিয়ে সহমত হয়েছে সবাই, আর বড় দল গুলোকে আলোচনায় ব্যাঘাত না ফেলার আবেদন করা হয়েছে।”

এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি, অর্জুন মেঘবাল আর পি মুরলিধরণ ভিডিও কলের মাধ্যমে অংশ নিয়েছিলেন। এই মিটিংয়ে বাজেট অধিবেশন বিনা ব্যঘাতে চলা আর রাষ্ট্রপতির সম্বোধন নিয়ে চর্চায় সমস্ত বিরোধী দল অংশ নেওয়ার ইস্যুতে আলোচনা হয়েছে।

The post কৃষকদের সাথে আমার দূরত্ব মাত্র একটি ফোনের, কৃষি আন্দোলন নিয়ে ইঙ্গিতপূর্ন বার্তা প্রধানমন্ত্রীর first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3r2SEg8
Bengali News
 

Start typing and press Enter to search