-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পুলওয়ামা হামলাঃ পাকিস্তানকে দোষারোপ করা ঠিক নাঃ মমতা ব্যানার্জী

- February 15, 2019

গতকাল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের বর্বরচিত আক্রমণে শহীদ হন আমাদের দেশের ৪৪ বীর জওয়ান। এই ঘটনার জেরে দেশের সর্বত্রই শোকের ছায়া। এই ঘটনা নিয়ে কেউ রাজনীতি করতে ব্যাস্ত, আবার কেউ রাজনীতিকে দূরে সরিয়ে রেখে দেশের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

মমতা ব্যানার্জীও এই ঘটনা নিয়ে রাজনীতি করবেন না বলে জানিয়ে দিয়েছেন। কিন্তু আজ উনি মোদীর প্রধান বিরোধী হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য পাক প্রেম না দেখালেও, পাকিস্তানের উপরে দোষ চাপিয়ে দেওয়াকে শ্রেয় মনে করছেন না। আজ উনি বলেন, এই ঘটনা নিয়ে বিশদে তদন্ত না করেই পাকিস্তানের উপর দোষ চাপিয়ে দেওয়া ঠিক না”

আজ সকালেই নরেন্দ্র মোদী জঙ্গি সংগঠন জৈশ এ মোহম্মদ এবং তাঁদের পৃষ্ঠপোষক পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন যে, এই ঘটনার বদলা নেওয়া হবে। এবং উনি ভারতীয় সেনাকে বীর শহীদদের রক্তের বদলা নিতে সম্পূর্ণ ভাবে যে ছাড় দিয়েছেন সেটাও জানিয়ে দেন।

আর নরেন্দ্র মোদী এই বক্তব্যের পরেই মমতা ব্যানার্জী পুলওয়ামা জঙ্গি হামলা নিয়ে তদন্ত না করেই পাকিস্তানকে দোষারোপ করতে না করেছেন। উনি ঘটনার পুরো তদন্ত করে দোষীদের উচিৎ শাস্তি দেওয়ার পক্ষেও কথা বলেছেন। উনি এও বলেছেন ভিন দেশ নিয়ে আমি খুব একটা মন্তব্য করিনা, এই ঘটনায় সবার সাথে আমার অবস্থান একই। কিন্তু গতকালের ঘটনার পর সরাসরি পাকিস্তানের উপর দোষ চাপিয়ে দেওয়াও উচিৎ নয়। আগে এ বিষয়ে সঠিক তদন্ত করা হোক। উনি এই ঘটনা নিয়ে দেশের গোয়েন্দা সংস্থার উপরেও প্রশ্ন তুলেছিলেন।

কাল জঙ্গি হামলার পর সেই হামলার দায় স্বীকার করে নেয় জৈশ এ মোহম্মদ। আর জঙ্গি সংগঠন জৈশ এ মোহম্মদ এর প্রধান মৌলানা আজহার মাসুদ একজন পাকিস্তানি। আর মৌলানা পাকিস্তানে বসেই এই জঙ্গি সংগঠনকে নিয়ন্ত্রণ করে। এর থেকেও বড় ব্যাপার হল, সে একজন জঙ্গি হয়েও পাকিস্তানের রাস্তায় কোন বাধা ছাড়াই ঘুরে বেরাতে পারে।

এবং প্রকাশ্যে পাকিস্তানের যেকোন যায়গা তেই সে জৈশ এ মোহম্মদ এর সভা ডেকে সেখান থেকে ভারত বিরোধী এজেন্ডা চালানো হয়, এবং সেই সভা থেকেই ভারতে নাশকতা চালানোর পরিকল্পনার কথা ঘোষণা করা হয়। এবার যেই সংগঠন পাকিস্তানে থেকে এত কিছু করে, আর সেই সংগঠনই জঙ্গি হামলার দায় স্বীকার করে। তাহলে তাঁর দোষ কেন পাকিস্তানের উপরে চাপান হবেনা?

দাড়িভিটে ছাত্র খুনে সরাসরি দোষ চাপিয়ে দেওয়া হয় আরএসএস এর উপর। কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনে যখন সরাসরি দোষ চাপিয়ে দেওয়া হয় আরএসএস এর উপর। তখন মমতা ব্যানার্জী কেন বলেন না যে, সঠিক তদন্ত ছাড়া আরএসএস এর উপর দোষ চাপানো ঠিক নয়?



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GpZ7P7
Bengali News
 

Start typing and press Enter to search