-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ঐতিহাসিক পদক্ষেপ ! ৯ বছর পর মোদী আমলে এত টন সোনা কিনলো রিজার্ভ ব্যাঙ্ক।

- September 07, 2018

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে বসার পর থেকেই  একের পর এক নতুন রেকর্ড তৈরি করে দেশবাসীকে অবাক করেছেন। ভারতের আর্থিক অবস্থা এতটাই উন্নত হয়েছে যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে IMF সকলেই ভারতের ইনভেস্ট করার জন্য লাইনে পড়েছে।  এবার মোদী আমলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আনুমানিক ৯ বছর পরে সোনা কিনলো। তারা ৯ বছরে এই প্রথমবারের জন্য সোনা কিনলো। রিজার্ভ ব্যাঙ্ক ২০১৭-১৮ আর্থিক বছরে যে সোনা কিনলো তার পরিমাণ ৮.৪৬ টন সোনা। ২০১৭-২০১৮ আর্থিক বছরে আর.বি.আই তাদের যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে উল্লেখ রয়েছে যে, ২০১৭ সালে ৩০ শে জুন অবদি তাদের কাছে ছিল ৫৫৭.৭৭ টন সোনা। সেটা বেড়ে ২০১৮ সালের জুন মাসে হয়েছে ৫৬৬.২৩ টন সোনা। শুধুমাত্র এক বছরের মধ্যেই ৮.৪৬ টন সোনা বৃদ্ধি পেয়েছে আরবিআই এর কোষাগারে।

আরবিআই এর আগে ২০০ টন সোনা কিনেছিল ২০০৯ সালের নভেম্বর মাসে। তখন তারা সোনা কিনেছিল আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার থেকে। নোট ছাপার বিভাগকে ২৯২.৩০ টন সোনা নিজেদের সম্পত্তি হিসাবে দেখিয়েছিল আরবিআই। ব্যাঙ্কিং বিভাগের সম্পত্তি হিসাবে বাকি ২৭৩.৯৩ টন সোনা রেখে দেওয়া হয়েছিল।

আরবিআই সচরাচর সোনা কেনার ব্যাপারে আগ্রহ দেখায় না। কিন্তু তারা এবার দেখিয়েছে কারন ২০১৭ এর তুলনায় ২০১৮ তে সোনার মূল্য ১১.১২ শতাংশ বেড়ে ৬৯,৬৭৪ কোটি টাকা হয়ে গিয়েছে। এবং আরবিআই জানিয়েছেন যে, তাদের এই সোনার কেনার ব্যাপারে যথেষ্ট উৎসাহ দিয়েছেন মোদী সরকার। কেন্দ্র সরকার তাদেরকে যথাযথ সাহায্য করেছেন বলেও জানা যাচ্ছে।

জানিয়ে কোনো দেশের কাছে যত পরিমান বৈদেশিক মুদ্রাভান্ডার বা সোনার মতো মূল্যবান রিজার্ভ করা থাকে সেই দেশের মান আন্তর্জাতিক মহলে ভালো হয়। এই সোনা বহু সময় দেশের আর্থিক মন্দার মোকাবিলা করার জন্যও ব্যাবহৃত হয়। ১৯৯১ সালে ভারতে যখন আর্থিক মন্দা সৃষ্টি হয়েছিল তখন এই সোনার দ্বারাই কিছুটা পূরণ করা হয়েছিল। বর্তমানে দেশের আর্থিক অবস্থা খুবই মুজবুত রয়েছে তাই মোদী সরকার দেশে বৈদেশিক মুদ্রা ভান্ডার রিজার্ভ করার সাথে সাথে সোনা রিজার্ভ করছে। ভারত সরকার যে বর্তমানে আর্থিকদিক থেকে বেশ শক্তিশালী তার আরো একবার প্রমান মিলল এই ঐতিহাসিক পদক্ষেপ থেকে।

পাঠকদের জন্য প্রশ্নঃ মোদী আমলে দেশ সঠিক দিশায় এগোচ্ছে?

#অগ্নিপুত্র

The post ঐতিহাসিক পদক্ষেপ ! ৯ বছর পর মোদী আমলে এত টন সোনা কিনলো রিজার্ভ ব্যাঙ্ক। appeared first on India Rag.



from India Rag https://ift.tt/2M8QFC2
 

Start typing and press Enter to search